বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ! ৩২ আসনের পূর্ণ তালিকা দেখুন
Connect with us

রাজনীতি

বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ! ৩২ আসনের পূর্ণ তালিকা দেখুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) লড়াইয়ে এক কদম এগিয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করল বামফ্রন্ট। প্রথম দফায় ১৯২টি আসনে নাম ঘোষণার পর, বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটের সদর দফতর থেকে আরও ৩২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নতুন এই তালিকার পর ২৯৪টি আসনের মধ্যে মোট ২৩৪টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল বামেরা।

নিচে দ্বিতীয় দফার ৩২টি আসনের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো:

ক্রমিক নং বিধানসভা কেন্দ্র (Constituency) দল (Party) প্রার্থীর নাম (Candidate Name)
১১- কালচিনি (ST) RSP পাসাং শেরপা
৩২- করণদিঘি CPI(M) মোঃ সাহাবুদ্দিন
৪৩- হাবিবপুর CPI(M) বাসুদেব বর্মন
৪৫- চাঁচল CPI(M) আনোয়ারুল হক
৬২- ভগবানগোলা CPI(M) মাহমুদুল হাসান
৬৩- রানীনগর CPI(M) জামাল হোসেন
৬৫- নবগ্রাম (SC) CPI(M) পূর্ণিমা দাস
৭৬- জলঙ্গি CPI(M) ইউনুস আলী সরকার
৮৩- কৃষ্ণনগর উত্তর CPI(M) অদ্বৈত বিশ্বাস
১০ ৮৮- কৃষ্ণগঞ্জ (SC) CPI(M) অর্চনা বিশ্বাস
১১ ৯২- কল্যাণী (SC) CPI(M) সবুজ দাস
১২ ১২৪- বসিরহাট দক্ষিণ CPI(M) আইনুল আরেফিন (রাজু আহমেদ)
১৩ ১২৯- কুলতলি (SC) CPI(M) রামশঙ্কর হালদার
১৪ ১৩৬- জয়নগর (SC) CPI(M) অপূর্ব প্রামাণিক
১৫ ১৪০- বারুইপুর পশ্চিম CPI(M) লাহেক আলী
১৬ ১৪৩- ডায়মন্ড হারবার CPI(M) সমরেন্দ্রনাথ নাইয়া
১৭ ১৫২- টালিগঞ্জ CPI(M) প্রফেসর পার্থ প্রতিম বিশ্বাস
১৮ ১৫৭- মেটিয়াবুরুজ CPI(M) অ্যাডভোকেট মনিরুল ইসলাম
১৯ ১৫৯- ভবানীপুর CPI(M) অ্যাডভোকেট শ্রীজীব বিশ্বাস
২০ ১৬১- বালিগঞ্জ CPI(M) আফরিন বেগম (শিল্পী)
২১ ১৮৭- চাঁপদানি CPI(M) অ্যাডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি
২২ ১৯৫- জাঙ্গিপাড়া CPI(M) সুদীপ্ত সরকার
২৩ ১৯৯- পুরশুড়া CPI(M) সন্দীপ কুমার সামন্ত
২৪ ২০৪- পাঁশকুড়া পূর্ব CPI(M) ইব্রাহিম আলী
২৫ ২০৫- পাঁশকুড়া পশ্চিম CPI(M) নিরঞ্জন সিহি
২৬ ২১০- নন্দীগ্রাম CPI শান্তি গিরি
২৭ ২১৫- খেজুরি (SC) CPI(M) হিমাংশু দাস
২৮ ২২০- নয়াগ্রাম (ST) CPI(M) ডাঃ পুলিন বিহারী বাসকে
২৯ ২২১- গোপীবল্লভপুর CPI বিকাশ ষড়ঙ্গী
৩০ ২৬৩- মন্তেশ্বর CPI(M) অনুপম ঘোষ
৩১ ২৮১- আসানসোল উত্তর CPI অখিলেশ কুমার সিং
৩২ ২৯৪- মুরারই CPI(M) মোঃ আলী রেজা মন্ডল

বামেদের এই তালিকায় পেশাদার আইনজীবী এবং অধ্যাপকদের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। তবে মহম্মদ সেলিম বা শতরূপ ঘোষের মতো চেনা মুখেরা এই দফাতেও ঠাঁই পাননি। মেটিয়াবুরুজ আসনে আইনজীবী মনিরুল ইসলাম এবং ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়াকে প্রার্থী করে শাসকদলের ওপর চাপ (Pressure) তৈরির কৌশল নিয়েছে বামফ্রন্ট। এখন দেখার, এই শিক্ষিত ও তরুণ ব্রিগেডের ওপর সাধারণ ভোটাররা (Voters) কতটা আস্থা রাখেন।

Continue Reading
Advertisement