কলকাতা
মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু! রইলো না কোনো বাধা, কিন্তু শর্তসাপেক্ষে
নিউজ ডেস্ক: গত মার্চ মাসে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপর এলাকা পরিদর্শনে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে আদালতের অনুমতিতে মালদার মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে মানতে হবে কিছু শর্ত।
হাইকোর্টের নির্দেশে মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে মানতে হবে কিছু শর্ত। শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীকে মোথাবাড়িতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও শুভেন্দু অধিকারীকে একাধিক শর্ত মেনে চলতে হবে।
আরও পড়ুন – ভলান্টিয়ার সার্ভিসের অমান্যতা! মেদিনীপুরে জেলাশাসকের সপ্তরের সামনে বিক্ষোভ
হাইকোর্টের শর্তানুযায়ী, ১১ই এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া শুভেন্দু অধিকারীর সঙ্গে মোট কটা কনভয় যাবে তা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ঘোষ আরও জানিয়েছেন, এসপি মালদা পুরো পরিস্থিতি তদারকি করবেন। মালদার মোথাবাড়ি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকা পরিদর্শনে গিয়ে কোনো সভা বা মিছিল করা যাবেনা বলে জানিয়েছে আদালত। আগামী ১৭ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন – সংসদীয় গোলমালের জের! আপাতত বাতিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক
