মুখ্যমন্ত্রীর ‘শুক্রবারি’ মন্তব্যের বিরুদ্ধে কড়া জবাব! ‘শুক্রবারিয়া’ শিরোনামে কবিতা লিখলেন মমতা
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রীর ‘শুক্রবারি’ মন্তব্যের বিরুদ্ধে কড়া জবাব! ‘শুক্রবারিয়া’ শিরোনামে কবিতা লিখলেন মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘শুক্রবারি’ (Shukrabari) শব্দকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মাঝেই নতুন কবিতা লিখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কবিতার শিরোনাম ‘শুক্রবারিয়া’, যেখানে ভাষা (Language), ধর্মীয় সম্প্রীতি (Religious Harmony) এবং রাজনৈতিক কটাক্ষকে একসঙ্গে তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি ধর্মতলায় (Dharmatala) ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সাংবাদিক হেনস্থার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মন্তব্য করেছিলেন, “ক’টা দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।” সেই মন্তব্যেরই জবাব হিসেবে মমতা তাঁর ফেসবুক (Facebook) পোস্টে নতুন কবিতা প্রকাশ করেন।

 

কবিতায় তিনি লিখেছেন, “‘শুক্রবারিয়া’ কোন অভিধানে? সঞ্চিত হল এক শব্দ?” পাশাপাশি ‘গুড ফ্রাইডে’ (Good Friday), ‘শিব’ (Shiva) এবং ‘সন্তোষীমাতা’ (Santoshi Mata)-র উল্লেখ করে ধর্মীয় সহাবস্থানের বার্তা দিয়েছেন। একই সঙ্গে ‘গর্দভশক্তি’ শব্দ ব্যবহার করে সমালোচকদের একাংশকে কটাক্ষও করেছেন।

Advertisement
ads ads

কবিতার শুরুতেই তিনি লেখেন, “অত্যাচারের সীমানা ছাড়িয়ে বাংলার বেশিটাই হয়েছে কারাগার!” যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর অসন্তোষের প্রকাশ বলেই মনে করা হচ্ছে। শেষাংশে ভাষা ও শব্দের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, “শব্দকোষ-ভাষার কথা, কথাবিতানে গাঁথা। অসম্মান করলে ভুগতে হবে, নতজানু হবে মাথা।”

উল্লেখ্য, ‘শুক্রবারি’ শব্দটি নিয়ে আলোচনার সময় বিভিন্ন ধর্মীয় প্রেক্ষাপটও সামনে এসেছে। ইসলাম ধর্মে (Islam) শুক্রবার বা জুম্মার দিন (Jumma) বিশেষ পবিত্র হিসেবে বিবেচিত হয়। খ্রিস্টধর্মে (Christianity) ‘গুড ফ্রাইডে’ যিশু খ্রিস্টের আত্মত্যাগের স্মরণে পালিত হয়। আবার সনাতন ধর্মে (Sanatan Dharma) দেবী সন্তোষীর ব্রত পালনের সঙ্গেও শুক্রবারের বিশেষ সম্পর্ক রয়েছে।

এই কবিতার মাধ্যমে ভাষা, ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক বক্তব্য— তিনটিকেই একসূত্রে বেঁধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads