পাকিস্তানের ব্রড পিকে বিপর্যয়! তুষারধসে নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা
Connect with us

বিশ্বের খবর

পাকিস্তানের ব্রড পিকে বিপর্যয়! তুষারধসে নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) কারাকোরাম (Karakoram) পর্বতমালার ব্রড পিক (Broad Peak)-এ ভয়াবহ তুষারধসের (Avalanche) পর বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাসহ (Nirmal Purja) অন্তত ১০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর থেকেই তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আন্তর্জাতিক পর্বতারোহণ মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

আলপাইন ক্লাব অব পাকিস্তান (Alpine Club of Pakistan) জানিয়েছে, নির্মল পুরজার নেতৃত্বে থাকা আন্তর্জাতিক অভিযাত্রী দলটি তুষারধসের কবলে পড়ে। দলে নেপালের পাঁচজন সদস্য ছাড়াও যুক্তরাষ্ট্র (United States), চীন (China), ওমান (Oman), পাকিস্তান (Pakistan)-এর একজন করে পর্বতারোহী এবং আরও এক বিদেশি সদস্য ছিলেন।

শুক্রবার সকাল থেকে স্কার্দু (Skardu) থেকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার (Rescue Helicopter) ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পাশাপাশি কে-টু (K2) বেস ক্যাম্প (Base Camp) থেকে স্থলপথেও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অনুসন্ধান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। দুর্গম পথ, অস্থিতিশীল বরফস্তর এবং আকস্মিক তুষারধসের ঝুঁকির কারণে এটি বিশ্বের অন্যতম কঠিন আরোহন পথ হিসেবে পরিচিত।

Advertisement
ads ads

৪৩ বছর বয়সী নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ১৪টি আট-হাজারি (8000-meter Peaks) শৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০২১ সালে তাঁর অভিযানের উপর নির্মিত নেটফ্লিক্স (Netflix) তথ্যচিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে আরও পরিচিতি পান তিনি। প্রাক্তন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস (British Special Forces) সদস্য পুরজা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী হিসেবে পরিচিত।

তবে নিখোঁজদের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আলপাইন ক্লাব অব পাকিস্তান নিখোঁজদের নিরাপদ উদ্ধারের জন্য সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছে।

Continue Reading
Advertisement ads