কলকাতা
ওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন মমতা, ‘আপনাদের সম্পত্তি সুরক্ষিত’ : মমতা
নিউজ ডেস্ক: গত ৩ ও ৪ এপ্রিল সংসদের দুই কক্ষে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বিল পাসের সময় সংসদের দুই কক্ষেই তীব্র বিরোধিতা করে তৃণমূল ও বিরোধী দলগুলি। কিন্তু, দীর্ঘ বাকবিতণ্ডার পর অবশেষে ওয়াকফ বিল পাস হয়। এর বিলে অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার এই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হবে।
এবার এই ওয়াকফ বিল নিয়ে ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে নতুন ওয়াকফ আইন নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার কারো কোনো অধিকার নেই। অন্য কারো সম্পত্তিও কেড়ে নেওয়ার আমারও অধিকার নেই। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, রাজ্যে দিদি যতদিন আছে ওযদিন আপনাদের সম্পত্তি সুরক্ষিত।
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এনবিআর চড়াও হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার নেই, দিদি আপনাদের প্রপার্টি রক্ষা করবে: ওয়াকফ প্রসঙ্গে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আরও বলেন, একতার জন্য হাটুন, একতার জন্য লড়াই করুন। একতা রক্ষা করাই আমাদের লক্ষ্য ও দায়িত্ব। যারা সবাইকে ভালবাসেন, তাকে সবাই ভালবাসে।
আরও পড়ুন – ‘তৃণমূল মানুষকে খেপিয়ে দিয়ে অত্যাচার করছে’ জঙ্গিপুরের ঘটনা নিয়ে বিস্ফোরক দিলীপ
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাল সারা দেশ। জায়গায় জায়গায় চলছে এই বিলের প্রতিবাদ। এবার এই ওয়াকফ বিলের প্রতিবাদের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গে। অবশ্য এর আগেই তৃণমূলের সাংসদেরা বিরোধিতা করেছে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে।
এবার ওয়াকফ বিল নিয়ে সুর চড়ালেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। যার যা সম্পত্তি আছে, আমার তা কেড়ে নেওয়ার অধিকার নেই। কিন্তু, আমার সম্পত্তিও কেড়ে নেওয়ার অধিকারও আপনাদের নেই।
মমতা এদিন আরও বলেন, সংখ্যালঘুদের বলছি, আপনাদের নয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দুঃখ হয়েছে , তা বুঝতে পারছি। আমি বলছি, আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। অনেকেই রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে আপনাদের সঙ্গে। দিদি রক্ষা করবে আপনাদের। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।
আরও পড়ুন – মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু! রইলো না কোনো বাধা, কিন্তু শর্তসাপেক্ষে
