ভলান্টিয়ার সার্ভিসের অমান্যতা! মেদিনীপুরে জেলাশাসকের সপ্তরের সামনে বিক্ষোভ
Connect with us

রাজ্যের খবর

ভলান্টিয়ার সার্ভিসের অমান্যতা! মেদিনীপুরে জেলাশাসকের সপ্তরের সামনে বিক্ষোভ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গতকাল নেতাজি ইন্ডোর সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা আশ্বাস দিয়েছিলেন যে, যারা যোগ্য তাদের চাকরি বাতিল হবে না। কিন্তু, এই কথায় সন্তুষ্ট নন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ২ মাস ভলান্টিয়ার সার্ভিস দিতে অর্থাৎ ২ মাস বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভলান্টিয়ার সার্ভিসের অমান্যতা করে মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো চাকরিহারারা। এদিন জেলার DI অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন মঙ্গলবার বেলা ১২টার সময় ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী চাকরিহারারা।

এদিনের বিক্ষোভ থেকে চাকরিহারারা বলেন, কোনভাবেই ভলান্টিয়ার সার্ভিস মেনে নেওয়া যাবেনা। পরীক্ষার সমস্ত ওএমআর সিট প্রকাশ্যে আনুন। আমাদের সসম্মানে চাকরি ফেরত দিতে হবে। চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এবার আপনার। এই কথা ঘোষণা করে মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখালেন এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।

আরও পড়ুন – যোগ্য চাকরিহারাদের হয়ে রাষ্ট্রপতিকে চিঠি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

Advertisement
ads ads

শুধু তাই নয়, এদিন মেদিনীপুর শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন চাকরিহারারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক শিক্ষক-শিক্ষিকারা। হাতে হাত ধরে রাস্তা বন্ধ করে দেন , এতে করে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পরে। মঙ্গলবার বেলা ১২ টা থেকে দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভ চলতে থাকে চাকরিহারাদের। উত্তেজনা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন।

তবে পুলিশ উপস্থিত থেকেও বিক্ষোভকারীদের বাধা দিতে পারেননি। এরপর কিছুক্ষন পর জেলার ডিআই অফিসে হাজির হয়ে বিক্ষোভ দেখান তারা। সেখানে গিয়ে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন। ভেতরে থাকা সমস্ত আধিকারিকদের আটকে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

তাদের দাবি, চাকরি ফেরত নিয়ে বেশ কিছু জায়গাতে ডিআই অফিসের পক্ষ থেকে নোটিস পাঠানো হচ্ছে বিদ্যালয়ে। ২ মাস ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার নোটিশ দেওয়া হচ্ছে। এটা আমরা মেনে নেব না। আমাদের সসম্মানে চাকরি ফেরত দিতে হবে, নইলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।

আরও পড়ুন – যোগ্য চাকরিহারাদের হয়ে রাষ্ট্রপতিকে চিঠি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads