কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন হত্যায় দোষী পুলিশের ASI সাসপেন্ড ঘোষনা মুখ্যমন্ত্রীর
Connect with us

উত্তর দিনাজপুর

কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন হত্যায় দোষী পুলিশের ASI সাসপেন্ড ঘোষনা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কালিয়াগঞ্জে রাজবংশী (Rajbanshi) এক ছাত্রীর ধর্ষণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা থেকে শুরু করে কাকদ্বীপের সূর্যনগরে (Suryanagar) প্রিজন ভ্যানে (Prison Van) মা কালীর মূর্তি তোলার ঘটনা— একাধিক বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে কড়া প্রশাসনিক (Administrative) পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় (Assembly) বক্তব্য রাখতে গিয়ে তিনি পূর্বতন তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া মোট পাঁচটি ঘটনার উল্লেখ করেন এবং এক আইপিএস (IPS) আধিকারিক-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড (Suspend) করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান, কালিয়াগঞ্জে ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কালিয়াগঞ্জ থানা ঘেরাও করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর পুলিশের অভিযান (Police Action) চলাকালীন গুলিতে মৃত্যু হয় রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের। এই ঘটনায় এএসআই (ASI) মোয়াজ্জেম হোসেনকে দায়ী করে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার ঘটনাকেও অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, এই ঘটনা সনাতন ধর্মের (Sanatan Dharma) ধর্মীয় বিশ্বাস ও আস্থার উপর আঘাত হেনেছে এবং এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে বিভিন্ন জায়গায় পুলিশের ক্ষমতার অপব্যবহার (Misuse of Power) এবং দায়িত্ব পালনে গুরুতর ত্রুটির অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগগুলির ভিত্তিতেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement
ads ads

সরকারের দাবি, আইনশৃঙ্খলা (Law and Order) রক্ষা, প্রশাসনিক জবাবদিহিতা (Accountability) নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।