সংসদীয় গোলমালের জের! আপাতত বাতিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক
Connect with us

দেশের খবর

সংসদীয় গোলমালের জের! আপাতত বাতিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দিল্লিতে তৃণমূল সাংসদদের গোলমারের জের! অস্বস্তিকর পরিস্থিতির জেরে আপাতত বাতিল তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষার বৈঠক। সংসদীয় দলে বিশৃঙ্খলা তৈরীর জেরে আপাতত হচ্ছে না তৃণমূলের শৃঙ্খলারক্ষার বৈঠক।

তৃণমূল সূত্রের খবর,দিল্লিতে তৃণমূল সাংসদেরা যে ভাবে প্রকাশ্যে পরস্পর বিরোধী মন্তব্য করে দলের শৃঙ্খলাকে প্রশ্নের মুখে ফেলেছেন। তৃণমূল সাংসদদের একাংশের লড়াই যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় তৃণমূল সাংসদদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলে তা ঠিক দেখাবে না। তাই আপাতত বন্ধ থাকছে তৃণমূলের শৃঙ্খলারক্ষার বৈঠক।

সংসদীয় দলে তুমুল হয় হট্টগোলের জেরে বাতিলই হয়ে গেল বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। আজ মঙ্গলবার অর্থাৎ ৮ই এপ্রিল বিধানসভায় বৈঠকে বসার কথা ছিল তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির।

বৈঠকে বসতে চেয়ে চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বার্তাও পাঠিয়েছিলেন কমিটির অন্যান্য সদস্যদের। কিন্তু মঙ্গলবার তিনিই অর্থাৎশোভনদেব চট্টোপাধ্যায়ই সেই সব সদস্যদের ফোন করে জানিয়ে দেন, আজ হচ্ছে না বৈঠক। তাই কাউকেই বিধানসভায় আসার প্রয়োজন নেই।

Advertisement
ads

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও, চাকরিতে যাবেন না ‘যোগ্য’ চাকরিহারারা

এবিষয়ে তৃণমূলের মুখ্যসচেতক বিধায়ক নির্মল ঘোষ বলেন, আপাতত তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। আবার যখন বৈঠক হবে, তখন জানানো হবে। তবে, কেন? কিসের কারণে? শৃঙ্খলারক্ষা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হল, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, দিল্লিতে তৃণমূলের সাংসদদের যে লড়াই বেধেছে এবং যে ভাবে তা সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে, তাতে দলের শীর্ষ নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। দলের একাংশের বক্তব্য, তৃণমূল সাংসদরা যে ভাবে প্রকাশ্যে পরস্পর বিরোধী মন্তব্য করে দলের শৃঙ্খলাকে ভঙ্গ করেছেন, তাঁর নজির গড়ে উঠেছে সব মহলে।

এমতঅবস্থায় সাংসদদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কারণে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। কারণ, তখন তারা পাল্টা অস্বস্তিকর প্রশ্ন তুলতে পারেন। তাই আপাতত তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক স্থগিত রয়েছে।

Advertisement
ads

আরও পড়ুন – স্বস্তি মমতার! অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Continue Reading
Advertisement