রাজনীতি
আবারও উত্তেজনা ছড়ানোয় আশঙ্কায় যাদবপুর,উপাচার্যকে ডেডলাইন ছাত্রদের
নিউজ ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয় যেন রয়ে গিয়েছে সেই যাদবপুরেই।আন্দেলনের আতুড়ঘর হিসাবে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্ণা চালিয়ে গেলেন ছাত্রছাত্রীরা।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে রাতভর চলে ধর্না।উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সময় বেধে দিল ছাত্রছাত্রীরা।এরপরই অসুস্থ হয়ে পরলেন উপাচার্য ভাস্কর রায়।রাত পেরিয়ে সকালেও চলছে ছাত্রছাত্রীদের ধর্না অবস্থান।বেশ কয়েকটি দাবিতে যাদবপুরের ছাত্রছাত্রীরা চালিয়ে যাচ্ছেন এই ধর্ণা।
আরও পড়ুন – কাটমানি না পাওয়ায় নির্মীয়মান বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে
তাদের দাবি – শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে হিট এন্ড রান মামলা দায়ের করতে হবে, বিকেল ৪ টের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা চাইতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে শনিবারের ঘটনার পূর্ণাঙ্গ ও বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে, গ্রেফতার হওয়া অথবা FIR এ নাম থাকা সকল ছাত্রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আরও পড়ুন – গর্ভপাতের সিদ্ধান্ত বদলে দিল জীবন, অকপট কুবরা সেত!
দাবি পূরণে বুধবার বিকেল ৪ টে পর্যন্ত উপাচার্যকে সময়সীমা দিল ধর্ণারত ছাত্রছাত্রীরাসময় পেরিয়ে যাওয়ার পরইই জেনারেল বডি মিটিং করে পরবর্তী আন্দোলনের রূপরেখা জানানো হবে বলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে ছাত্রদের দেওয়া ডেডলাইন জানার পরই অসুস্থ হয়ে পরলেন যাদবপুর বিশ্বিদ্যালয়ের উপাচার্য ভাস্কর রায়।স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার প্রয়োজনে গেলেন বেসরকারি হাসপাতালে।সবমিলিয়ে শনিবারের ঘটনা এবং তারপরবর্তী ঘটনাপ্রবহের জেরে আবারও উত্তেজনার আশঙ্কা তৈরী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।
