মানিকচকের রাজমহল ঘাটে পুণ্যস্নানে সামিল বহু পুণ্যার্থী, বসেছে মেলাও
Connect with us

মালদা

মানিকচকের রাজমহল ঘাটে পুণ্যস্নানে সামিল বহু পুণ্যার্থী, বসেছে মেলাও

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৭ ফেব্রুয়ারি : মাঘী পূর্ণিমা উপলক্ষে মানিকচকের রাজমহল ঘাটে পুণ্যস্নানে সামিল হলেন বহু পুণ্যার্থীরা। শনিবার সকাল থেকে মালদা জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু মানুষের সমাগম ঘটে মানিকচকের রাজমহল ঘাটে। পাশাপাশি নদীতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয়।

মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। বসেছে মেলাও। এদিন দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল। মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নানে মানুষের ঢল মানিকচকের রাজমহল ঘাটে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুণ্যস্নানের জন্য সকাল থেকেই এই রাজমহল ঘাটে আসেন। সারা দেশের সাথে মালদাবাসীও মেতে উঠলো মাঘী পূর্ণিমার পুণ্যস্নানে।মালদা সদর সহর থেকে ৩০ কিমি দূরে অবস্থিত মানিকচকের রাজমহল ঘাট। জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি পার্শ্ববর্তী রাজ্য থেকেও মানুষ এদিন মানিকচকের ঘটে উপস্থিত হয়। গঙ্গার তীরে প্রতিবছরের মতোই বসেছে বিশাল মেলা। পুণ্যস্নানের পর গঙ্গার তীরে পরিবারের সদস্যদের নিয়ে দিনটি পালন করেন মানুষেরা। মানুষের জমায়েতকে ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন রয়েছে মহিলা পুলিশকর্মীদেরও। মেলাস্থলেই মেডিক্যাল ও পুলিশ ক্যাম্প করা হয়েছে। নদীতে নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে নজরদারি। সাথে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও। শনিবার দুপুর নাগাদ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে কথা বলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। মেলা সহ নদী তীরবর্তী বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। পর্যাপ্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। তিনি জানান এই মেলা একটা সম্প্রীতির মেলা। উভয় সম্প্রদায়ের মানুষের সমাগম হয় এই গঙ্গাস্নানের মেলা ঘিরে। সকল প্রান্তের মানুষ যাতে ভালো পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রেখে মেলা কমিটির সদস্যরা সুব্যবস্থা করেছে। সকল মানুষ শান্তিপূর্ণভাবে দিনটি উপভোগ করে আনন্দের সাথে বাড়ি ফিরে যাক সেই বার্তা দেন সভাধিপতি।