নির্বিঘ্নে একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর, কথা এলাকাবাসীদের সঙ্গেও
Connect with us

মালদা

নির্বিঘ্নে একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর, কথা এলাকাবাসীদের সঙ্গেও

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৭ ফেব্রুয়ারি : নির্বিঘ্নে একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন। আর নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় ইতিমধ্যেই পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার মালদার মানিকচক থানার নুরপুর এলাকাজুড়ে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গ্রামের সাধারন মানুষদের সাথে কথা বলার পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন কেন্দ্রীয় বাহিনীর কর্তারা।

উল্লেখ্য, নির্বিঘ্নে একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই মালদা জেলায় ইতিমধ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন প্রান্তে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর কর্তারা রুটমার্চ করছেন। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের সাথে কথাও বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শনিবার কেন্দ্রীয় বাহিনীর কর্তারা রুটমার্চ চালালেন মালদার মানিকচক থানার নূরপুর এলাকা জুড়ে। সঙ্গে ছিলেন ব্লক প্রশাসনের কর্তারাও। গ্রামের বিভিন্ন প্রান্তে পৌঁছে সাধারণ ভোটারদের সাথে কথা বলার পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন কেন্দ্রীয় বাহিনীর কর্তারা। এদিনের রুটমার্চ কর্মসূচিতে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাস, মানিকচক ব্লকের যুগ্ম বিডিও রমেশ চন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। নুরপুরের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটেই চলে টহলদারি। এলাকার মানুষদের সাথে কথা বলে নিরাপত্তা বিষয়ক সুনিশ্চিত করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন কেন্দ্রীয় বাহিনীর কর্তারা। এপ্রসঙ্গে মানিকচক ব্লকের যুগ্ম বিডিও রমেশ চন্দ্র মন্ডল বলেন, সাধারণ ভোটারদের সাথে কথা বলা হয়েছে। তাদের কোনো রকম অসুবিধা বা কোনো ভয়-ভীতির সম্মুখীন হতে হচ্ছে কিনা সেদিকে সুনিশ্চিত করা হয়েছে। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

Continue Reading
Advertisement