জেলার খবর
নদী থেকে উদ্ধার কার্তুজ, শোরগোল ইসলামপুরে
নিউজ ডেস্ক: নদী থেকে উঠে আসছে একের পর এক বন্দুকের কার্তুজ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাও এলাকায়। এদিন স্থানীয় দলঞ্চা নদীতে স্নান করতে নেমে এলাকার শিশুদের হাতে বেশ কয়েকটি বন্দুকের কার্তুজ উঠে আসে। খবর দেওয়া হয়েছে ইসলামপুর থানায়। তবে কোথা থেকে এতগুলি কার্তুজ সেখানে এলো তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা।
সোমবার বিকেলে স্থানীয় দলঞ্চা নদীতে খেলাধুলোর স্নান করতে নেমে এলাকার শিশুদের পায়ে ঠেকে এই কার্তুজগুলি।এরপরই নদীর জল থেকে উঠে আসে বেশ কয়েকটি বন্দুকের কার্তুজ উঠে আসে।ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।
আরও পড়ুন – সাবমার্সিবল পঞ্চায়েত সদস্যের বাড়িতে, জল পাচ্ছেন না গ্রামবাসী
এরপর মঙ্গলবার সকালেও নদীর জলে মেলে বেশকিছু কাখবর পেতেই এলাকায় ভীড় জমায় সাধারণ মানুষ। ওই এলাকার পাশেই ভারত-বাংলাদেশ সীমান্ত।খবর দেওয়া হয়েছে ইসলামপুর থানায়। তবে কোথা থেকে এতগুলি কার্তুজ সেখানে এলো তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা।
অন্যদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসছেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস ও অন্যান্য পুলিশকর্মীরা।কার্তুজগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে এদিন প্রায় চল্লিশটি গুলি উদ্ধার করেছে পুলিশ। কারা এই গুলি সেখানে ফেলেছে তা তদন্ত করে অভিযুক্তদের আটক করতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা.
আরও পড়ুন – প্রবল দাবদাহে পুড়বে দেশের একাধিক রাজ্য, অশনি সংকেত
