দাবদাহের শুরুতেই জল সংকট গঙ্গারামপুরে, সমস্যায় সাধারণ মানুষ
Connect with us

জেলার খবর

দাবদাহের শুরুতেই জল সংকট গঙ্গারামপুরে, সমস্যায় সাধারণ মানুষ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দাবদাহ শুরু হতে না হতেই জল সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। ফলে তীব্র সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ৷ জলের দাবিতে আন্দোলনেও নামছেন তারা ৷ অথচ উলটো ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ৷ রাস্তার ধারে সরকারি জলের লাইনে পাইপের মুখে লাগানো নেই ট‍্যাপ কল।

ফলে এলাকার মানুষের ব‍্যবহারের সময়টুকু বাদে বাকি সময়তে মাটিতে পড়েই নষ্ট হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঠিক এমনই দৃশ্য। প্রশাসনের দাবি,বারবার মেরামত করা হলেও কেউ বা কারা জলের ট্যাপ কল খুলে দিচ্ছে। যার ফলে প্রতিনয়ত নষ্ট হচ্ছে পানীয় জল। এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন। এই ঘটনায় পানীয় জলের অপচয় বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা ৷

আরও পড়ুন – নদী থেকে উদ্ধার কার্তুজ, শোরগোল ইসলামপুরে

উল্লেখ্য, জলের একনাম জীবন৷ জলের জন্য কোথাও কলের সামনে লম্বা লাইন৷ কোথাও আবার জল সংকটে ভুগছেন এলাকার মানুষ৷ নিজের টাকা খরচ করে অনেক মানুষকে জল কিনে খেতে হচ্ছে৷ এই পরিস্থিতিতে গঙ্গারামপুর শহরের জল সংকট দূর করতে বিভিন্ন ওয়ার্ডে বসানো হয়েছে ট্যাপ কল।

Advertisement
ads

তবে বেশিরভাগ কলে নেই ট্যাপ যার ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে পানীয় জল। এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, জানান বারবার মেরামত হলেও কেউ বা কারা জলের ট্যাপ কল খুলে দিচ্ছেন। যার ফলে প্রতিনয়ত নষ্ট হচ্ছে পানীয় জল। এব্যাপারে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

আরও পড়ুন – সম্পত্তির লোভে কাকাকে খুন! চলন্ত ট্রেনের সামনে ধাক্কা, চাঞ্চল্য রায়গঞ্জে