লোকভবনে ঐতিহাসিক শপথগ্রহণ! পূর্ণাঙ্গ রূপ পেল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা
Connect with us

রাজনীতি

লোকভবনে ঐতিহাসিক শপথগ্রহণ! পূর্ণাঙ্গ রূপ পেল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঐতিহাসিক এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে পথ চলা শুরু করল ভারতীয় জনতা পার্টির (BJP) প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (Full Cabinet)। সরকার গঠনের একমাসের মধ্যেই সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত একটি মেগা অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন। রাজ্যপাল আর এন রবি (Governor R N Ravi) নতুন মন্ত্রীদের পদের ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সহ ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। আজকের এই সম্প্রসারণের (Expansion) পর মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াল ৪১-এ।

এবারের মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী (Cabinet Minister), ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (Minister of State with Independent Charge) এবং ১৯ জন প্রতিমন্ত্রী (Minister of State) রয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে খাঁটি বাঙালি সংস্কৃতির (Bengali Culture) ঐতিহ্য মেনে অধিকাংশ বিধায়ক ধুতি-পাঞ্জাবিতে সেজে এসেছিলেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, শপথগ্রহণের পর সকল মন্ত্রীরা নবান্নের (Nabanna) উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে বিকেলে একটি উচ্চপর্যায়ের ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী তাঁদের দপ্তর বণ্টন (Portfolio Allocation) করবেন।

শুভেন্দু অধিকারীর এই নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গের (North Bengal) রাজনৈতিক সমীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ির শঙ্কর ঘোষ, ফালাকাটার দীপক বর্মণ এবং কুমারগ্রামের মনোজ ওরাওঁ পূর্ণমন্ত্রী হয়েছেন। এছাড়া তুফানগঞ্জের আদিবাসী নেত্রী মালতি রাভা রায় হয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন আউশগ্রামের প্রথমবারের বিধায়ক কলিতা মাজি, যিনি অতীতে পরিচারিকা হিসেবে কাজ করতেন। সমাজের প্রান্তিক শ্রেণির মানুষকে এভাবে মন্ত্রিসভায় (Ministry) অন্তর্ভুক্ত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, প্রথমবার বিধাননগর থেকে জিতেই পূর্ণমন্ত্রী হয়েছেন পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। এছাড়াও প্রবীণ আরএসএস (RSS) ঘনিষ্ঠ কুলটির বিধায়ক অজয় পোদ্দার এবং লড়াকু নেতা দুধকুমার মণ্ডল পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে এই তালিকায় নাম নেই রূপা গঙ্গোপাধ্যায় বা রুদ্রনীল ঘোষদের।

Advertisement
ads

একনজরে নতুন মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা:

পদের ধরন মন্ত্রীদের নাম ও নির্বাচনী কেন্দ্র
পূর্ণমন্ত্রী (১৩ জন) দীপক বর্মন (ফালাকাটা), তাপস রায় (মানিকতলা), ড. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), মনোজ কুমার ওঁরাও (কুমারগ্রাম), অর্জুন সিং (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দা), অজয় পোদ্দার (কুলটি), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর), অনুপ কুমার দাস (সিঙ্গুর)।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (৩ জন) ড. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)।
প্রতিমন্ত্রী (১৯ জন) জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার।
Continue Reading
Advertisement