'ভোট রক্ষা অভিযান কর্মসূচি', ভুয়ো ভোটার ধরতে চালু নতুন অ্যাপ
Connect with us

জেলার খবর

‘ভোট রক্ষা অভিযান কর্মসূচি’, ভুয়ো ভোটার ধরতে চালু নতুন অ্যাপ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ভুয়ো ভোটার রুখতে রাজ্য তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সুচনা হয়েছে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি। এই নিয়ে বৃহস্পতিবার ইসলামপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

উল্লেখ্য গত জানুয়ারী মাসে রাজ্যজুড়ে হদিশ মেলে ভুয়ো ভোটারের। যা নিয়ে রাজ্যজুড়ে সুচনা হয়েছিল তীব্র বিতর্কের। ফেব্রুয়ারী মাসে দলীয় কর্মীসভা থেকে দলনেত্রীর নির্দেশ পাওয়ার পর ভুয়ো ভোটার সনাক্তকরণে নিজস্ব এলাকায় অভিযান চালায় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

ভুয়ো ভোটারের বিষয়টি স্বীকার করে নেয় নির্বাচন কমিশনও। সেকারণেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুতুড়ে ভোটার রুখতে এবং জনসংযোগ করতে নেওয়া হয়েছে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলার ভোট রক্ষা ” অভিযান এবং ‘ দিদির দূত ’ অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন জেলা সভাপতি কানাইয়াবাবু।

আরও পড়ুন – “বাংলায় নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন” নেতাজি ইন্ডোর থেকে স্পষ্ট বার্তা মমতার

Advertisement
ads

এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বুথে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা দলের নেতাকর্মীরা তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। এজন্য বুথস্তরে দ্বিস্তরীয় সহায়ক নিয়োগ করা হয়েছে। যারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ভোটার কার্ড যাচাই করবেন। পাশাপাশি দিদির দূত অ্যাপ নিয়ে সচেতন করবে জনসাধারণকে।

বৃহস্পতিবার থেকে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই কর্মসূচির সুচনা হতে চলেছে বলে জানান কানাইয়াবাবু। এদিনের সাংবাদিক সম্মেলনে কানাইয়াবাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ , ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা।

আরও পড়ুন – “সৌদি গেলে কোলাকুলি ঠিক, বাংলায় এলেই সমস্যা! প্রধানমন্ত্রীর দ্বিচারিতা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী”

Advertisement
ads