তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে সাবমার্সিবল! জলের দাবিতে হাহাকার, বিক্ষোভ
Connect with us

জেলার খবর

তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে সাবমার্সিবল! জলের দাবিতে হাহাকার, বিক্ষোভ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক :- গ্রামবাসীদের ব্যবহারে সরকারি প্রকল্পে বসানো হয়েছে সাবমার্সিবল। কিন্তু সেই সাবমার্সিবল নিজের বাড়ির জায়গায় বসানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

যার ফলে জল পেতে মুশকিলে পড়ছে গ্রামবাসীরা। একারণেই জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। গোটা ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে। উল্লেখ্য গ্রীষ্মের মরসুমে জল সংকটের সমস্যা দুর করতে এলাকায় জলধারা প্রকল্পে বরাদ্দ হয় সাবমার্সিবল।

কিন্তু সেই সাবমার্সিবল গ্রামের কোন স্থানের পরিবর্তে নিজের বাড়ির জায়গায় বসানোর অভিযোগ উঠেছে শাসকদলের পঞ্চায়েত সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে। বাড়ির সর্বত্র জলের সংযোগ নিলেও গ্রামবাসীদের জল দিতে চান না।

আরও পড়ুন – তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩! চাঞ্চল্য কোচবিহারে

Advertisement
ads

জল আনতে গ্রামবাসীদের যেতে হয় কিলোমিটার খানেক দূরে থাকা কলে। ফলে গরমের মরসুমে জল আনতে গিয়ে হয়রানির মুখে পড়ছে তারা। জল না পেয়ে সংকটে গ্রামের ৫০টি পরিবার। একারণেই এদিন পঞ্চায়ে সদস্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা।

অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন গ্রামবাসীরা। সাবমার্সিবল নিজের জায়গায় বসালেও গ্রামবাসীদের জল না দেওয়ার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য আব্দুস সালামের।

আরও পড়ুন – ওষুধের দোকান নাকি ‘লাভ ক্লিনিক’? রোগীর বদলে চলছিল রোমান্স থেরাপি

Advertisement
ads