জেলার খবর
ইসলামপুরে সরকারি বই চুরি! তদন্তভার সিআইডিকে
ইসলামপুর সার্কেল অফিস থেকে প্রাথমিক স্কুলের বইচুরির ঘটনার ২ বছর অতিক্রান্ত।এবার এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।আদালতের পর্যবেক্ষন, “মাত্র দুজন এই চুরি করতে পারে না।” এই ঘটনায় ধৃত দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল।
বর্তমানে তাঁরা জামিনে মুক্ত।বৃহস্পতিবার এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
২০২২ সালের ডিসেম্বর মাসের ঘটনা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের স্কুল পরিদর্শকের দপ্তর থেকে প্রায় দু’লক্ষ বই চুরি যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে।
আরও পড়ুন – থাকবে না আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি! কেন এমন সিদ্ধান্ত
চুরি যাওয়া বইগুলির আনুমানিক মুল্য প্রায় ৩ কোটি টাকা। সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এই বই রাজ্য শিক্ষা দপ্তর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে আসে। সরকার অনুমোদিত প্রাথমিক স্কুলগুলি এই সার্কেল অফিস থেকে বইগুলি সংগ্রহ করে।বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয় এই সরকার পাঠ্যবই।
অভিযোগ, ঘটনার দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া তেমন এগোয়নি। চুরির ঘটনার কিনারা করতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।মামলার শুনানিতে গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি।
আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় আদালতে।সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন –থাকবে না আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি! কেন এমন সিদ্ধান্ত
