নারী ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ! আজ থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইড
Connect with us

ভাইরাল খবর

নারী ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ! আজ থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হলো এক ঐতিহাসিক অধ্যায়। রাজ্যের সমস্ত স্তরের মহিলাদের জন্য চালু হলো সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত (Free Travel) পরিষেবা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর করেছে নতুন বিজেপি (BJP) সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (X) এই উদ্যোগকে ‘নারীশক্তির জয়’ বলে আখ্যা দিয়েছেন। শুধু লোকাল বা এসি বাসই নয়, দূরপাল্লার (Long-distance) সরকারি বাসেও এই সুবিধা মিলবে। প্রথম দিনে এসি ও নন-এসি মিলিয়ে প্রায় ৬০০টি বাস রাস্তায় নেমেছে। বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন বাসস্ট্যান্ডে পরিবহণ দপ্তরের (Transport Department) আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আপাতত পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মতো ১২টি অনুমোদিত নথির যেকোনো একটি দেখালেই কন্ডাক্টররা ‘জিরো ভ্যালু টিকিট’ (Zero Value Ticket) বা থার্মাল পেপার টিকিট দেবেন। দূরপাল্লার ক্ষেত্রে বাস ডিপোর কাউন্টার থেকে এই টিকিট সংগ্রহ করতে হবে। পরবর্তীতে স্থায়ী বাসিন্দাদের জন্য নাম, ছবি ও কিউআর কোড (QR Code) যুক্ত বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড দেওয়া হবে, যার আবেদন বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে করা যাবে। এই সিদ্ধান্তে রাজ্যের সাধারণ ও কর্মজীবী মহিলারা অত্যন্ত আনন্দিত ও স্বনির্ভর বোধ করছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement