তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩! চাঞ্চল্য কোচবিহারে
Connect with us

কোচবিহার

তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩! চাঞ্চল্য কোচবিহারে

Dwip Narayan Chakraborty

Published

on

কোচবিহার নিউজ:– তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষে চাঞ্চল্য ছাড়ালো কোচবিহার -১ ব্লকের শুকটাবাড়ির এলাকায়। জখম হয়েছে ৩ জন। জানা যায়, তৃনমুল এর অঞ্চল সভাপতি সিরাজুল ইসলামের ছেলে দলবল নিয়ে অঞ্চল যুব তৃনমুল সহ সভাপতি আশরাফুল, তৃনমুল কর্মী খুরশিদ আলম ও তার মাকে মারধর করে।

আরও পড়ুন – মালদায় শোয়ে গিয়ে হেনস্থা! পারিশ্রমিক নিয়ে বচসা

ঘটনায় দুজন কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অঞ্চল তৃনমুল সভাপতি সিরাজুল ইসলাম পালটা অভিযোগ করে বলেন, ওরাই আমার ছেলেকে মারধর করেছে।আশরাফুল ইসলাম বলেন, লোহার অস্ত্র দিয়ে আঘাত করে। তার এক সপ্তাহ আগে আমার কাজের জায়গায় গিয়ে অত্যাচার করে। অত্যাচার করার পর মেরে ফেলার হুমকি দেয়।

আরও পড়ুন – রাম নবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপের

Advertisement
ads

আহত খুরশিদ আলম বলেন, ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পর আমাকে মারধর শুরু করলো।কেন যে মারলো কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো তৃণমূল দলকেই সমর্থন করি।

আরও পড়ুন – চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু! শোরগোল রায়গঞ্জে