কলকাতা
কসবা কান্ড নিয়ে সাংবাদিক বৈঠকে সরব মুখ্যসচিব মনোজ পন্থ
নিউজ ডেস্ক: বুধবার কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রণক্ষেত্রের চেহারা নেয় কসবা ডিআই অফিস চত্বর। সকাল থেকে ডিআই অফিস অভিযান ঘিরে উত্তপ্ত বেশ কিছু এলাকা।
বিক্ষোভ করতে গিয়ে চাকরিহারাদের চর, লাথি, ঘুসি মারা হয়েছে বলে অভিযোগ। এমনকি মাটিতে ফেলে রেখে মারধর করা হয়েছে তাদের। ঘটনার প্রতিবাদে সরব চাকরিহারারা। এই ঘটনায় কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন, তাদের হাত-পাও ভেঙে যায় বলে খবর।
প্রসঙ্গত, এসএসসি নিয়োগের ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এমত অবস্থায় চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই আজ বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছে চাকরিহারারা।
আরও পড়ুন – জল চাই না, বিষ দিন! পুলিশের দেওয়া জল ফিরিয়ে দিলেন চাকরিহারারা
একদিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা যোগ্য তাদের চাকরি যাবেনা! কিন্তু আবার তাদের কেই লাঠিচার্জ করা হচ্ছে। ফের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন! এই পরিস্থিতিতে শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।
মনোজ পন্থের কথায়, মুখ্যমন্ত্রী ভরসা দিয়েছেন। রাজ্য সরকার আশ্বস্ত করেছেন। ৭তারিখে আপনাদের নিয়ে বৈঠকেও বসেছেন। আমরা তাদের পাশে থাকার সমস্ত রকমভাবে চেষ্টা করছি। তার ব্যবস্থাও করছি। তা সত্ত্বেও কারও প্ররোচনায় হোক বা অন্য কিছু, এমন ঘটনা ঘটছে। এটা বাঞ্ছনীয় নয়।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কেন বিক্ষোভ? পাল্টা চাকরিহারাদের প্রশ্ন শিক্ষামন্ত্রীর
