দেশের খবর
ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান! বাড়ল লস্কর-ই-তইবার জঙ্গি গোষ্ঠী প্রধানের নিরাপত্তা
নিউজ ডেস্ক: ২২ এপ্রিল যে নক্কার জনক ঘটনা ঘটে গিয়েছে ভারতের বুকে, এবার সেই হামলার ঘটনার বদলের সুর উঠেছে ওয়াকিবহাল মহলে। এই মুহূর্তে ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারতের আক্রমণের ভয়ে কোনঠাসা পাকিস্তান। এবার বাড়ান হল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের নিরাপত্তা।
ভারতের আক্রমণের ভয় পেয়ে চারগুন বাড়ল হাফিজ সাইদের নিরাপত্তা। এই লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর,পাকিস্তান সশস্ত্র বাহিনীর সশস্ত্র সদস্যদের ২৪ ঘণ্টা হাফিজ সইদের নিরাপত্তায় মোতায়েন করেছে।
লাহোরেও হাফিজ সইদের বাড়ির চারপাশে ব্যাপক নজরদারি ব্যবস্থাও করা হয়েছে।
জানা যাচ্ছে, লাহোরের বিপুল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা মহল্লা জোহর টাউনে রয়েছে এই লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সইদের বাড়ি। ২২ এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই তাঁর বাড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীর অধীনে এসেছে।
সূত্র মারফত জানা যাচ্ছে , হাফিজ সৈদের তদারকি করছে আইএসআই , পাকিস্তান সেনাবাহিনী,এবং লস্কর কর্মীরা। তারা যৌথভাবে হাফিজের সুরক্ষা তদারকি করছে। ড্রোন মোতায়েন করা হয়েছে কম্পাউন্ড পর্যবেক্ষণের জন্য ।
আরও পড়ুন – ভারতের প্রত্যাঘাত ঠেকাতে মরিয়া লস্কর-জয়েশ! যুদ্ধ শুরুর আগেই বড়সড় হামলার ছক ফাঁস
বাড়ির ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত ওলি গলিতে হাই রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা বসান হয়েছে। এমনকি তাঁর বাড়ির আশেপাশে বা বাড়ির কাছে কোনও সাধারণ মানুষের চলাচলের অনুমতিও নেই। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এলাকায় এলাকায় ব্যক্তিগত ড্রোন ওড়ানো।
তবে ইতিমধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে লস্কর-ই-তইবার একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যদিও ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি বিশ্বাস করে যে এই হাফিজ সইদ এই নারকীয় হত্যাকান্ড পরিকল্পনার মাস্টার মাইন্ড। ইতিমধ্যেই লস্কর-ই-তৈবারের প্রধান হাফিজ সইদকে সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘ। তাঁর মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার। তবুও হাফিজ সইদ পাকিস্তানে প্রকাশ্যে বসবাস করছে। এবার আরও বাড়ান হল তাঁর নিরাপত্তা।
আরও পড়ুন – সীমান্তে বারুদের গন্ধ, দিল্লিতে যুদ্ধসজ্জা! ফের প্রধানমন্ত্রীর বাড়িতে হাই প্রোফাইল বৈঠক
