ভারতীয় নাগরিক মা! তাই অশ্রুজল চোখে পাকিস্তানে ফিরল দুই শিশু
Connect with us

দেশের খবর

ভারতীয় নাগরিক মা! তাই অশ্রুজল চোখে পাকিস্তানে ফিরল দুই শিশু

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: পহেলগাঁওয়ের হামলা ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে সাত দফায় প্রত্যাঘাত করেছে ভারত। এবার কি মা ও সন্তারদের আলাদা করে দিল এই লড়াই? সাত দফা প্রত্যাঘাতের মধ্যে সচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিসা বাতিল। যার জেরে ভারতীয় নাগরিক মেক দিল্লিতে ফেলে পাকিস্তানে চোখে জল নিয়ে ফিরতে হল দুই শিশুকে।

মাকে ছাড়া বাঁচব না, এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরল দুই শিশু। ভারতীয় নাগরিক মাকে ছাড়াই পাকিস্তানে ফিরল দুই শিশু। চোখে জল। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য হবে।

ভারত সরকারের এই ঘোষণার পরেই তড়িঘড়ি ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যেতে শুরু করেছেন এদেশে আসা পাকিস্তানিরা। এই কারণে ভারতীয় নাগরিক মাকে দিল্লিতে রেখে অশ্রুসজল চোখে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হল দুই শিশু।

ওই দুই শিশুর নাম জৈনব ও জানিশ। তারা সম্পর্কে ভাই-বোন। পাকিস্তানের নাগরিক দাদা জৈনব ( ১১ বছর ) ও বোন জানিশ ( ৮ বছর )। তাদের মা ভারতীয় দিল্লির নাগরিক। তাই ভারত সরকার পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেওয়ায় এবার দিল্লিতে মামাবাড়িতে মাকে দেশে রেখে পাকিস্তানে ফিরতে হল দুই শিশুকে।

Advertisement
ads ads

আরও পড়ুন – রাজধানীতে ৫০০০ পাকিস্তানির বাস! দিল্লি পুলিশের কাছে তালিকা পৌঁছে দিল IB

কারণ, একদিকে যেমন পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে । এমনকী ভারতের যেসব নাগরিক পাকিস্তানে রয়েছেন, তাদেরকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ভাই-বোনকে।

পাকিস্তানে ফেরার সময় কান্নায় ডুকরে উঠছে জানিশ, অশ্রুজলে বলছেন আমি মাকে ছাড়া বাঁচতে পারব না। বোন জৈনব জানায়, মাকে ছেড়ে থাকা সত্যিই খুব কঠিন। আমার কান্নায় বুক ভেঙে যাচ্ছে! তবে সবে মাত্র ১১ বছর বয়সে সব জানে দাদা জানিশ। সে বলে, আমি দিল্লিতে নানির সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখন আমরা মাকে ছাড়াই ফিরে যাচ্ছি ঘরে। কারণ মায়ের কাছে ভারতীয় পাসপোর্ট আছে মা ভারতীয় নাগরিক আর আমরা পাকিস্তানি।

আরও পড়ুন – পহেলগাঁও হামলার প্রতিশোধ! গুড়িয়ে দেওয়া হল ৯ জঙ্গির বাড়ি

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads