আর রেহাই নয়, অ্যাকশন সেনার! গুঁড়িয়ে দেওয়া হল আরও ৩ জঙ্গির বাড়ি
Connect with us

দেশের খবর

আর রেহাই নয়, অ্যাকশন সেনার! গুঁড়িয়ে দেওয়া হল আরও ৩ জঙ্গির বাড়ি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: পহেলগাঁওয়ের হামলার বদলের সুর দেশজুড়ে। এই নারকীয় হত্যালীলা কিছুতেই মেনে নেওয়া যাবে না! মাটিতে মিশিয়ে দেওয়া হবে সমস্ত জঙ্গিদের, এই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই একের পর মাটিতে মিশে গিয়েছে জঙ্গিদের বাড়ি-ঘর। কাশ্মীর জুড়ে সেনার অ্যাকশন।

ফের গুঁড়িয়ে দেওয়া হল আরও ৩ জঙ্গির বাড়ি। গ্রেফতার পহেলগাঁও হামলায় ‘যুক্ত’ দুই জেহাদ। এনিয়ে গত ৩৬ ঘণ্টায় পাঁচ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। ২২ এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে এরপর থেকে আর কাউকেই রেহাই করা যাবে না। পহেলগাঁওয়ের বদলা নিতে ফুঁসছে ভারত। তারপর থেকেই অ্যাকশন মোডে সেনাও।

শুক্রবারই পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যুক্ত ২ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ফের শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে বেছে বেছে আরও ৩ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। পাশাপাশি ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় সেনা। এনিয়ে গত ৩৬ ঘণ্টায় পাঁচ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। এছাড়াও অন্য ৩ সক্রিয় জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন – পহেলগাঁও হামলায় ২ জঙ্গির বাড়ি ধূলিসাৎ বিস্ফোরণে

Advertisement
ads

কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার রাত থেকে ৩ লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। শুক্রবার রাতের বেলায় পুলওয়ামার মুরানে লস্করের সক্রিয় জঙ্গি ইশান উল হকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একইভাবে কুলগাঁওয়ে ২০২৩ সাল থেকে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত জাঁকির আহমেদ গানিয়ার বাড়ি বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে আজ শনিবার সকালে শোপিয়ানে সক্রিয় জঙ্গি শহিদ আহমেদ কুতায়ের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। জানা গিয়েছে, ২০০২ সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত এই জঙ্গি। তবে ঘটনাচক্রে এই মুহূর্তে ৩ জঙ্গিই পলাতক। পহেলগাঁও হামলার সঙ্গে এদের কোনও যোগসূত্র ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – শ্রীনগরে রাহুল গান্ধী! দেখা করলেন আহতদের সঙ্গে

Advertisement
ads