দেশের খবর
ভাষা-সন্ত্রাস বিতর্কে একজোট মমতা-স্ট্যালিন, দিল্লি পুলিশের সমালোচনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়াল রাজ্য রাজনীতিতে। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হচ্ছে। সেই বিতর্কের মাঝেই দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘Bangladeshi language’ হিসেবে উল্লেখ করা হয়। এই ঘটনাকে সরাসরি অপমান বলে কড়া প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও X (Twitter)-এ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দিল্লি পুলিশকে তুলোধোনা করেন। তিনি লেখেন, “যে ভাষায় জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, সেই ভাষাকে অপমান করা মানে আমাদের দেশের unity in diversity-কে আঘাত করা।” স্ট্যালিন মমতাকে ট্যাগ করে জানান, অহিন্দি ভাষার মর্যাদা রক্ষায় তাঁর এই অবস্থান যথাযথ জবাব।
The Delhi Police, under the Union Home Ministry, has described Bengali as a “Bangladeshi language.” This is a direct insult to the very language in which our National Anthem was written.
Such statements are not inadvertent errors or slips. They expose the dark mindset of a… https://t.co/YrF8qGgCOo
— M.K.Stalin (@mkstalin) August 4, 2025
আরও পড়ুনঃ ‘প্রকৃত ভারতীয় হলে এসব বলতেন না’— রাহুলকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে এবং তাঁদের কাছ থেকে কিছু নথি বাজেয়াপ্ত করে। সেই নথি বাংলায় লেখা থাকায় অনুবাদকের প্রয়োজন হয়। আর সেই অনুবাদকের জন্য লেখা চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা হিসেবে তকমা দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেস এক্স-এ সেই বিতর্কিত চিঠি প্রকাশ করে প্রতিবাদ জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, বাংলা একটি ধ্রুপদী ভাষা (Classical language), যা ভারতের অন্যতম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। একে ‘বাংলাদেশি’ বলা সংবিধান ও দেশের প্রতি অপমান। তিনি এই ঘটনাকে “অপমানজনক, সংবিধান-বিরোধী এবং দেশবিরোধী” বলে দিল্লি পুলিশকে আক্রমণ করেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূল সর্বত্র ভাষা মর্যাদা রক্ষায় আন্দোলন শুরু করেছে। ২৭ জুলাই থেকে ব্লকভিত্তিক মিছিল ও ধরনার সূচনা হয়েছে, যা বোলপুর থেকে নিজে নেতৃত্ব দিয়ে শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
