যুবর দায়িত্বে কৌশিক,মহিলার ব্যাটন চৈতালির হাতে
Connect with us

উত্তর দিনাজপুর

যুবর দায়িত্বে কৌশিক,মহিলার ব্যাটন চৈতালির হাতে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : ২০২৪ এ লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনই পাখির চোখ তৃণমূল কংগ্রেসের।লোকসভার ৪২ আসনে জয় চায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।আর তার লক্ষ্যেই এবার দলের সাংগঠনিক স্তরে নবীন প্রবীনের মেলবন্ধন।গোষ্ঠী কাজিয়া নয় বরং সব গোষ্ঠীকেই সংগঠনে রেখে এগোতে চায় দল।তাই সেই লক্ষ্যেই সাংগঠনিক পদে খুব একটা রদবদলের পথে না হেঁটে অভিজ্ঞতায় জোর দিয়েছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা খিচুড়ি বিলির অভিযোগে উত্তেজনা

কানাঘোঁষা ছিল জেলা তৃণমূল সভাপতি পদে হতে পারে পরিবর্তন।কিন্তু জেলা সভাপতি পদে আবারও কানাইয়ালাল আগরওয়ালেই আস্থা রেখেছে দল।উত্তরদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদে কানাইয়ালাল আগরওয়ালকে যেমন দলের শীর্ষ নেতৃত্ব আবারও বসিয়েছে তেমনই জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পদে আবারও ফিরলেন কৌশিক গুন।এরআগে কৌশিক গুনকে সরিয়ে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে উত্তরদিনাজপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পদে এনেছিল দল।পাশাপাশি একাধিক দলীয় পদের দায়িত্ব মোশারফ হোসেনের হাতে থাকায় তার কাজে কিছুটা সুবিধা দিতে এবার যুব সভাপতি পদে আবারও নিয়ে আসা হলো কৌশিক গুনকে।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা খিচুড়ি বিলির অভিযোগে উত্তেজনা

Advertisement
ads

পাশাপাশি সহসভাপতি পদে রাখা হয়েছে রায়গঞ্জ পুরসভার কোঅর্ডিনেটর তথা দীর্ঘদিনের দলের নেতৃত্বে থাকা অনিরুদ্ধ সাহাকে।বিগত দিনে রাজ্যের সম্পাদকের দায়িত্বও সামলেছেন অনিরুদ্ধ সসাহা।ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে হাতেখড়ি অনিরুদ্ধ সাহা রায়গঞ্জের জনদরদী নেতা হিসেবে পরিচিত মুখ।দীর্ঘদিন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলারের দায়িত্ব সামলে আসা অনিরুদ্ধ সাহাকে এবার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে এনে দলের তরুন তুর্কির প্রতি আস্থা রাখলো দলের শীর্ষ নেতমত্ব।জেলা মহিলা কংগ্রেস নেতৃত্বের ব্যাটন রইল চৌতালি ঘোষ সাহার হাতেই।

পুলিশ কিয়ক্স এর সামনে উদ্ধার দেহ,চাঞ্চল্য এলাকায়

দীর্ঘদিন ধরেই জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পদে রয়েছেন রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর চৌতালি ঘোষ সাহা।জেলার মহিলাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।সরকারি প্রকল্পে মহিলাদের সুবিধাদান দেওয়া থেকে তার জ্বালাময়ী বক্তৃতা সবেতেই নিজের প্রভাব রেখে দলীয় ছাতার তলায় মহিলাদের একত্রিত করার গুরুদায়িত্ব পালনে নিষ্ঠা বজায় রাখার পুরস্কার হিসাবে আবারও চৈতালি ঘোষ সাহাতেই আস্থা রাখল দল।২০২৪ এ লোকসভা ভোট তার আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এখন থেকেই ময়দানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Advertisement
ads