রাস্তায় বালি-পাথর রাখলে জরিমানা! ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম অগ্নিমিত্রা পালের ঘোষণা
Connect with us

ভাইরাল খবর

রাস্তায় বালি-পাথর রাখলে জরিমানা! ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম অগ্নিমিত্রা পালের ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাস্তায় নির্মাণসামগ্রী (Construction Materials) ফেলে রেখে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি করলে এবার জরিমানা (Fine) দিতে হবে। শহরের পরিচ্ছন্নতা (Cleanliness) ও নাগরিক পরিষেবা (Civic Service) আরও উন্নত করতে নতুন নিয়ম চালুর কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তার উপর বালি (Sand), পাথর (Stone) বা অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে দিলে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর স্পষ্ট বার্তা, বাড়ি তৈরি হলে নির্মাণসামগ্রী বাড়ির ভিতরেই রাখতে হবে, রাস্তা কোনও ব্যক্তিগত জায়গা নয়।

অগ্নিমিত্রা পাল বলেন, যাঁরা জমি কিনে দীর্ঘদিন ফেলে রাখছেন, তাঁদেরও দায়িত্ব নিতে হবে। খালি জমিতে ঝোপঝাড়, আবর্জনা (Garbage) বা নোংরা পরিবেশ তৈরি করা যাবে না। জমি পরিষ্কার রাখা সংশ্লিষ্ট মালিকের দায়িত্ব বলেও জানান তিনি।

এদিন হকার (Hawker) উচ্ছেদ নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন পুরমন্ত্রী। তিনি জানান, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনও হকার উচ্ছেদ করা হবে না। তবে ফুটপাথ (Footpath) দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে ব্যবসা করা যাবে না।

Advertisement
ads ads

মন্ত্রী বলেন, একজনের সুবিধার জন্য বহু মানুষের অসুবিধা মেনে নেওয়া হবে না। যাঁরা পুরো ফুটপাথ দখল করে ব্যবসা করছেন, তাঁদের জায়গা কমিয়ে এমনভাবে বসতে হবে যাতে পথচারীদের চলাচলের জায়গা থাকে।

এর আগে অবৈধ পার্কিং (Illegal Parking), রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা বা প্রকাশ্যে মূত্রত্যাগের মতো বিষয়েও জরিমানার কথা জানিয়েছিল রাজ্য সরকার। এবার নির্মাণসামগ্রী ফেলে রাখার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

পুর ও নগরোন্নয়ন দফতরের এই উদ্যোগের লক্ষ্য হল শহরের রাস্তা পরিষ্কার রাখা, যান চলাচল স্বাভাবিক করা এবং নাগরিকদের জন্য আরও উন্নত পরিবেশ তৈরি করা।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads