বিশ্বের খবর
ব্রড পিকে শৃঙ্গ জয়ের পথে শেষ মুহূর্ত ক্যামেরাবন্দি! কয়েক সেকেন্ড পরেই ভয়াবহ তুষারধসে মৃত্যু নির্মল পুরজার
ডিজিটাল ডেস্কঃ বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (Nirmal Purja), যিনি ‘নিমস’ (Nims) নামেই বেশি পরিচিত, তাঁর শেষ অভিযানের একটি ছবি ও ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সেখানে দেখা যায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) কারাকোরাম (Karakoram) পর্বতমালার ব্রড পিক (Broad Peak) শৃঙ্গে ওঠার সময় কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ তুষারধস (Avalanche) নেমে আসে। এরপরই নির্মল ও তাঁর দলের সদস্যদের আর দেখা যায়নি।
View this post on Instagram
‘কারাকোরাম ভিশন’ (Karakoram Vision) নামে একটি ট্যুর অপারেটর বেস ক্যাম্প (Base Camp) থেকে তোলা সেই ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ শৃঙ্গের ঢাল বেয়ে এগোচ্ছিলেন নির্মল পুরজা ও তাঁর আন্তর্জাতিক দল। আচমকাই বিশাল বরফের স্রোত নেমে এসে পুরো এলাকা ঢেকে দেয়।
গত ৩০ জুলাই ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ১০ সদস্যের একটি আন্তর্জাতিক দল নিয়ে অভিযান শুরু করেছিলেন ৪৩ বছরের নির্মল। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান (Rescue Operation) শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হয়। পাকিস্তান প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কয়েকটি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার নির্মলের সংস্থা Elite Exped আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। সংস্থার শোকবার্তায় জানানো হয়, নির্মল পুরজার পাশাপাশি তাঁর বিশ্বস্ত গাইড পুর বাহাদুর গুরুং এবং দলের আরও সদস্যরাও এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
কয়েক দিন আগেই নির্মল জানিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য ছিল গ্যাশেরব্রুম-২ (Gasherbrum II) জয় করা। পরে সুযোগ পেয়ে ব্রড পিক অভিযানের সিদ্ধান্ত নেন। সফল হলে অক্সিজেন (Oxygen) ছাড়া বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ দু’বার জয় করা প্রথম মানুষ হওয়ার নজির গড়তে পারতেন তিনি।
অভিযানে যাওয়ার আগে নির্মল লিখেছিলেন, “আমি শুধু নিরাপদে ফিরে আসতে চাই। কোনও পাহাড়কেই আমি কখনও হালকাভাবে নিই না।” কিন্তু সেই পাহাড় থেকেই আর ফেরা হল না তাঁর।
উল্লেখ্য, ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন নির্মল পুরজা। তাঁর সেই অবিশ্বাস্য কৃতিত্ব নিয়েই তৈরি হয়েছিল নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয় তথ্যচিত্র ‘14 Peaks: Nothing Is Impossible’। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
