চাকরি
ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ! জানুন কিভাবে করবেন আবেদন
সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে একাধিক পদে কর্মী নিয়োগের এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন সকলে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনে।
জানুন কোন কোন পদ খালি এবং কতগুলো শুন্য পদ খালি রয়েছে? কিভাবে করবেন আবেদন? আবেদন করতে লাগবে কি কি? চাকরির পর কতদিন মেয়াদ থাকবে?
সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে একাধিক পদে কর্মী নিয়োগের এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ম্যানেজার,অফিসার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে ব্যাঙ্কের একাধিক বিভাগে নিয়োগ করা হবে কর্মী।
কিভাবে আবেদন করতে পারবেন?
ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটের হোমপেজ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য আবশ্যিক। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ মার্চ ২০২৫।
চাকরির পর প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথম এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে কর্মীদের। দেশের নানা ব্রাঞ্চে নিয়োগ করা হবে নিযুক্ত কর্মীদের। আবেদনের জন্য বয়স পদ অনুযায়ী ২৪ থেকে ৩৭ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিউয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। মোট শূন্যপদ রয়েছে ৫১৮টি।
