SSC দুর্নীতিতে পাল্টা অভিযোগ, শুভেন্দুকেই কাঠগড়ায় তুলল তৃণমূল
Connect with us

কলকাতা

SSC দুর্নীতিতে পাল্টা অভিযোগ, শুভেন্দুকেই কাঠগড়ায় তুলল তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায় ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে। আদালতের রায়ের পরই কড়া প্রতিক্রিয়া জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই দুর্নীতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুরো মন্ত্রিসভাকে গ্রেফতার করতে হবে।

তবে এই দাবির পাল্টা জবাবে তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন। এক সংবাদমাধ্যমে কল্যাণ বলেন, “শুভেন্দু অধিকারী নিজেই তৃণমূল সরকারের অংশ ছিলেন। সেই সময় বাঁকুড়ার প্রার্থীদের বাদ দিয়ে মেদিনীপুরের সাড়ে তিন হাজার যুবককে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনিই।” কল্যাণের দাবি, “প্রথমে শুভেন্দুকে জেলে পাঠানো উচিত।”

আরও পড়ুনঃ শিক্ষক অপ্রতুলতার জেরে মহাসংকটে রায়গঞ্জের বাহিন উচ্চ বিদ্যালয়

এই মন্তব্যের পর শুভেন্দুর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, কল্যাণের বক্তব্যে পরোক্ষভাবে নিয়োগ দুর্নীতির অভিযোগই মেনে নিয়েছেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। শুভেন্দুর অভিযোগ, “২০২২ সালের ৫ মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী-সহ যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই সব সত্য সামনে আসবে।” শুভেন্দুর এই দাবি ঘিরে যখন রাজনীতির পারদ চড়ছে, তখন কল্যাণের পাল্টা আক্রমণে বিতর্ক আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement