সুপ্রিম কোর্টে ধাক্কা, SSC 2016 পুরো বাতিল—প্রতিবন্ধীরা পাচ্ছেন সাময়িক ছাড়
Connect with us

চাকরি

সুপ্রিম কোর্টে ধাক্কা, SSC 2016 পুরো বাতিল—প্রতিবন্ধীরা পাচ্ছেন সাময়িক ছাড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে পশ্চিমবঙ্গে নিয়োগ পাওয়া ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও, বিশেষ ছাড় পেয়েছেন ‘বিশেষভাবে সক্ষম’ (প্রতিবন্ধী) প্রার্থীরা। আদালত জানিয়েছে, নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রতিবন্ধী প্রার্থীরা আপাতত চাকরিতে থাকতে পারবেন এবং তারা বেতন পাবেন। তবে পরবর্তীতে তাঁদের চাকরিও বাতিল বলে গণ্য হবে।

শুধুমাত্র মানবিক কারণে চাকরি বহাল থাকছে একমাত্র ক্যানসার আক্রান্ত সোমা দাসের। বাকিদের ক্ষেত্রেও সহানুভূতির কথা মাথায় রেখে সাময়িক ছাড় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

আরও পড়ুনঃ চাকরি বাতিলে শূন্যতা! বিজ্ঞান বিভাগ পুরোপুরি শূন্য রায়গঞ্জের বিন্দোল উচ্চ বিদ্যালয়ে

আদালতের পর্যবেক্ষণ:

Advertisement
ads ads
  • ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াটি বাতিল করার পক্ষে কলকাতা হাই কোর্ট যথাযথ সিদ্ধান্ত নিয়েছিল।

  • ‘টেন্টেড’ বা দাগী প্রার্থীদের (যেমন: প্যানেল বহির্ভূত, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ পাওয়া, সিবিআই উদ্ধৃত সাদা খাতা সংযুক্ত প্রার্থী) চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে হবে।

  • যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তবে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের বেতন ফেরতের প্রয়োজন নেই।

প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আদালতের নির্দেশ:

  • নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা স্কুলে কাজ করতে পারবেন।

  • এই সময়ের জন্য পূর্ণ বেতন পাবেন।

  • পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নিতে পারবেন, প্রয়োজনে বয়সে ছাড় এবং অন্যান্য সুবিধাও পাবেন।

আদালতের রায় থেকে কিছু মূল পয়েন্ট:

  • নতুন নিয়োগ সম্পূর্ণ হলে প্রতিবন্ধী প্রার্থীদের অস্থায়ী নিয়োগও বাতিল হবে।

  • আইনসম্মত নয় বলেই অন্য প্রতিবন্ধী প্রার্থীদের স্থায়ী ছাড় দেওয়া সম্ভব নয়।

  • কিন্তু তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় অস্থায়ী ছাড় মানবিক সিদ্ধান্ত।

Continue Reading
Advertisement ads