চাকরি
ডেবরায় ভয়ংকর ঘটনা! গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত ৩ যুবক পুলিশের জালে
ডিজিটাল ডেস্কঃ কাজের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। হুগলির বাসিন্দা ওই তরুণীকে ফোন করে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখানো হয়। নির্দিষ্ট জায়গায় যেতে বলা হলে, তিনি সেখানে পৌঁছন। অভিযোগ, পৌঁছানোর পরই তাঁকে জোর করে একটি গাড়িতে তোলা হয় এবং তিন যুবক চলন্ত গাড়িতেই তাঁকে নির্মমভাবে ধর্ষণ করে।
আরও পড়ুনঃ ভারত-কানাডা সম্পর্ক মেরামতের পথে, কড়ি দিতে চান নতুন প্রধানমন্ত্রী
কোনোমতে নিজেকে রক্ষা করে গাড়ি থেকে নেমে পড়েন নির্যাতিতা। পালিয়ে এসে আশ্রয় নেন ডেবরা থানায় এবং লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং কিছুক্ষণের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। ইতিমধ্যে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। এই নৃশংস ঘটনার পর ডেবরা এলাকায় বাড়তি পুলিশি নজরদারি চালানো হচ্ছে।
