চাহিদা ভালো থাকায় ফক্স নাট চাষে মনোযোগী ইটাহারের চাষীরা
Connect with us

উত্তর দিনাজপুর

চাহিদা ভালো থাকায় ফক্স নাট চাষে মনোযোগী ইটাহারের চাষীরা

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ২৩ জুন : বাড়ছে চাহিদা এবং সাথে দাম ভালো মেলায় ইটাহার ব্লকের চাষীরা মনোযোগ দিয়েছেন মাখনা বা ফক্স নাট চাষে। ইটাহার ব্লকের মারনাই অঞ্চল সহ বিভিন্ন এলাকার জলাশয়ে মাখনা চাষ করে চলেছেন বেশ কিছু চাষি।

এর আগে মালদা জেলার বিভিন্ন এলাকায় কেবল মাখনা চাষ হত। তবে বর্তমানে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের চাষীরাও এই চাষ শুরু করেছেন। মাখনা চাষি সফিকুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে মাখনা চাষ করছি। ফলন ভালো হওয়ায় লাভ হয়েছে, বাজারে চাহিদা থাকায় এবারো চাষ করা হয়েছে। বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হলেও এক বিঘায় এক কুইন্টালের বেশি ফলন ফলিয়ে কুইন্টাল প্রতি ১৭ থেকে ১৮ হাজার টাকা পাওয়া যায়। এবারো ফলন ভালো হয়েছে এবং আশা করছি বাজারে ভালো দাম পাওয়া যাবে।
ইটাহার ব্লক কৃষি আধিকারিক ডেনিশ রায় বলেন, আমরা জানতে পেরেছি মারনাই, সুরুন সহ বেশ কিছু এলাকায় কিছু কৃষক মাখনা চাষ শুরু করেছেন এবং বহু কৃষক মাখনা চাষে আগ্রহী। আর সেই কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাখনা চাষের সঠিক পরামর্শ ও সব ধরনের সহযোগিতা করা হবে আর তাতে কৃষকরা লাভবান হবেন।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *