তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে ত্রিপুরায় কী ঘটল? কুণাল ঘোষের ভাষ্যে
Connect with us

রাজনীতি

তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে ত্রিপুরায় কী ঘটল? কুণাল ঘোষের ভাষ্যে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপির (BJP) মধ্যে পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। বুধবার ত্রিপুরায় যান তৃণমূল কংগ্রেসের ৬ সদস্যের প্রতিনিধি দল, যাদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও সায়নী ঘোষরা (Saayoni Ghosh)। তাদের আটকানোর অভিযোগ উঠেছে, পাশাপাশি গাড়িগুলিকে আটকানো এবং চালকদের হুমকির কথাও বলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল প্রতিনিধি দল ধর্নায় বসে।

কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার সারমর্ম তুলে ধরেন—
ত্রিপুরা। সংক্ষেপে।

1) আগরতলা বিমানবন্দরে আটকে। কারণ আমাদের নিতে আসা গাড়িগুলি ওদের হুমকিতে উধাও। সবেতে বাধা। গাড়ি, অটো, এমনকি প্রিপেইড ট্যাক্সিতেও বাধা।

2) বিরাট পুলিশবাহিনী। আমরা বিমানবন্দরেই ধরণায়।

Advertisement
ads ads

3) আমাদের আরও গাড়ি আসছিল। সবেতে বাধা।

4) আমরা বলি হেঁটে যাব। আমরা হাঁটতে শুরু করি। পুলিশের বাধা। তখন আমরা বলি, অবিলম্বে গাড়ি চাই। আমাদেরগুলি আসতে দিন। নাহলে যেখান থেকে পারেন আনুন। অন্যথায় হাঁটব। শেষে পুলিশ রাজি হয়। দুটি গাড়ি আসে।

5) আমরা তৃণমূল রাজ্য দফতরে গেলাম। কাল বিজেপির ভাঙচুর করা পরিস্থিতি দেখলাম। সাংবাদিক সম্মেলন হল।

6) এরপর রাজ্য পুলিশের ডিজির কাছে গেলাম। বৈঠক হল। আমাদের দাবি: পার্টি অফিসে হামলাকারীদের ধরতে হবে। এর আগে অভিষেকের কনভয়সহ আমাদের নেতাকর্মীদের উপর হামলার কেসগুলো কী অবস্থায় আছে, জানাতে হবে। এখানকার নেতাকর্মীদের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে।

Advertisement
ads ads

7) আগাগোড়া খবর রেখেছেন মাননীয়া দলনেত্রী। সর্বভারতীয় সাধারণ সম্পাদকও পুরো সক্রিয় ছিলেন। আপাতত আজকের কর্মসূচি শেষ। রাজ্যপালের সময় চাওয়া হয়েছে। পেলে কাল যাব। রাস্তাঘাটে মানুষের সাড়া, হাত নাড়ানো, কথা উৎসাহব্যঞ্জক ও সমর্থনমূলক।

এদিন তাদের কর্মসূচি শেষ হয়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে।

Advertisement
ads ads

ত্রিপুরার রাজনৈতিক উত্তেজনার মাঝেই প্রতিবেশী উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করতে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু আহত হন। ত্রিপুরায় তৃণমূল অফিসে হামলার খবরের মধ্যেই এই ঘটনা রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।