রাজ্যপালের নাম করে চলছে প্রতারণা! সতর্ক করল রাজভবন
Connect with us

ভাইরাল খবর

রাজ্যপালের নাম করে চলছে প্রতারণা! সতর্ক করল রাজভবন

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক:  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবারে রাজ্যপালের নাম করে চলছে আর্থিক প্রতারণা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে চলছে প্রতারণা। রাজ্যপালের নাম করে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার চেষ্টা হচ্ছে। এমনটাই অভিযোগ সামনে এসেছে।

রাজ্যপালের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা! এবার এনিয়ে সতর্ক করল রাজভবন। রাজ্যপাল সংক্রান্ত কোনও বিষয় নিয়ে কেউ যোগাযোগ করলে তা অবিলম্বে পুলিশকে জানাতে বলা হয়েছে। রাজভবনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যে, এই ধরনের প্রতারণা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

রাজভবনের তরফে একটি বার্তায় বলা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলা হচ্ছে। আর সেই অ্যাকাউন্ট থেকে অনলাইনে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। এমনই একাধিক অভিযোগ জমা হয়েছে রাজভবনে। প্রতারকরা ফোনে যোগাযোগ করছেন অথবা সরাসরি দেখা করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নাম করে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন।

আরও পড়ুন-নারী নির্যাতনের বিরুদ্ধে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি

Advertisement
ads

এবিষয়ে রাজভবনের তরফে জানানো হয়েছে, প্রতারকরা কখনও ফোন আবার কখনও দেখা সাক্ষাতের মাধ্যমে প্রতারণার জাল বিছোচ্ছে। এর মধ্যে যাকে লক্ষ্য করা হচ্ছে, তাঁকে বিভিন্ন সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে বলে মনে করছেন। আর সেই সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকাও দাবি করা হচ্ছে। এমনই বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ায় নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। তবে তদন্তের পর কিছুটা হলেও অভিযোগ কমেছিল। বর্তমানে এই ধরনের প্রতারণার অভিযোগ আবারও উঠতে শুরু করেছে। তাই বিষয়টি নিয়ে সচেতন করতে ফের রাজভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনবেলঘরিয়ায় তৃণমূল নেতা গুলিবিদ্ধ, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি!