নারী নির্যাতনের বিরুদ্ধে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি
Connect with us

ভাইরাল খবর

নারী নির্যাতনের বিরুদ্ধে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের মাগুরায় আট বছরের এক শিশু নির্মম নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে। রবিবার বিকেল পর্যন্ত তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে পরিবারের সদস্যরা শিশুটির সুস্থতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে, বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে। এই গুরুতর ইস্যুতে এবার মুখ খুলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, “ক্ষমতায় এসেছে এক সুদখোর, জঙ্গিনেতা ইউনূস।” তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল নারী নিরাপত্তা ও বর্তমান সরকারের ভূমিকা। রবিবার রাতে আওয়ামী লীগ একটি অডিয়োবার্তা প্রকাশ করে, যেখানে প্রায় ৯ মিনিটের দীর্ঘ ভাষণে শেখ হাসিনা বলেন, “আমার সময় নারীদের সম্মান রক্ষা করা হতো, কিন্তু এখন মেয়েরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার নারী নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন করেছিল এবং অপরাধীদের প্রকাশ্যে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করেছিল।

আরও পড়ুনঃআন্তর্জাতিক মাদক চক্রের শীর্ষ নেতা শেহনাজ় গ্রেফতার, এফবিআইয়ের নজরে পঞ্জাব

শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করে বলেন, “তিনি নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে কোনও পরিবর্তন আনতে পারেননি। বরং, তার আমলে বাংলাদেশে নারীদের ওপর নির্যাতন বেড়েছে।” অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে ইউনূস স্বীকার করেছেন যে, “বাংলাদেশে নারীদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনক।” তিনি বলেন, “আমরা নারী-পুরুষের সমান অধিকারের জন্য লড়াই করছি, তবে সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সেই লক্ষ্যের বিপরীত দিকেই ঠেলে দিচ্ছে।”

Advertisement
ads

এদিকে, মাগুরার শিশু নির্যাতনের ঘটনায় আদালত ১৮০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় নারীনিগ্রহের ঘটনা বাড়ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রশ্ন এখন জোরালো হচ্ছে—নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার আদৌ কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না?

Continue Reading
Advertisement