উত্তরে ফের বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে আবহাওয়া কেমন? জানাল হাওয়া অফিস....
Connect with us

আবহাওয়া

উত্তরে ফের বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে আবহাওয়া কেমন? জানাল হাওয়া অফিস….

Dipa Chakraborty

Published

on

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত

সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন ( weather changes )। প্রবল শীতের প্রাদুর্ভাব উত্তরবঙ্গের ( north bengal ) বেশ কিছু জায়গায় । সকাল থেকে অন্ধকারাচ্ছন্ন আকাশ । একেবারে মেঘলা, সঙ্গে ঝড়ো হাওয়া বইছে । সন্ধ্যা নামলেই জাঁকিয়ে ঝড়ো হাওয়া। তবে নতুন বছর শুরুতেই শীত পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে । এর মাঝে কোনো কোনো দিন কিছুটা হলেও কম ঠান্ডা পড়েছে । তবে বেশিরভাগ দিনই কিন্তু কনকনে শীত। রাস্তায় গাড়ি নিয়ে যাতায়াত করার সময় কুয়াশায় ঢেকে যাচ্ছে গাড়ির কাঁচ। এরই মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে । তুষারপাতের পূর্বাভাস রয়েছে । ২৪ জানুয়ারি ( 24th january ) অর্থাৎ শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর ( darjeeling ) পার্বত্য এলাকায় । ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে । ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের ( 200m. ) নিচে ।তবে তেমন কোন আশঙ্কা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সমতলে শুকনো আবহাওয়া থাকবে । আরও জানা গিয়েছে যে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যেতে পারে ।

দক্ষিণে আবহাওয়া কেমন?

উত্তরে শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে ( south bengal ) শীতের প্রাদুর্ভাব নেই । ফলে শীতের আমেজ উপভোগ করতে অনেক মানুষ উত্তরবঙ্গে পারি জমাচ্ছেন । মাঘ মাসের শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে বসেছে শীত। ফলে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে শীত উপভোগ করা যাচ্ছে না । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে খুব একটা তাপমাত্রা কমছে না । পশ্চিমী ঝঞ্জার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং আশেপাশের অন্যান্য সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । একইসঙ্গে তুষারপাতও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কিন্তু কম । শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়নি । এর ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়া একই থাকছে । আগামী কয়েকদিন শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে । কিন্তু এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর কোনো সতর্কতা জারি করেনি ।

Advertisement
ads

আর কোথায় কোথায় আছে বৃষ্টির পূর্বাভাস?

দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা কমতে পারে বলে মনে করা হচ্ছে । তবে আগামী ২ দিনের মধ্যে উত্তরে তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই । কিন্তু, পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর – পশ্চিম ভারতে । মনে করা হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে সিকিমে । ফলে বদলাতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকার আবহাওয়া । কলকাতায় ( kolkata ) এখন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস । রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের একটু নিচে । সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে । তবে প্রবল শীতের সম্ভাবনা নেই । আগামী পাঁচ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু – দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে । সকালে হালকা কুয়াশা থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা বদলাবে না । ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা ( minimum temperature )।