বিশ্বের খবর
তছনছ অবস্থা মায়ানমারের, ভূমিকম্পে প্রাণ কেড়ে নিল ১০০০ জনের
নিউজ ডেস্ক: বিদ্ধংসী ভূমিকম্পে একেবারে ধ্বংস লীলায় পরিণত হয়েছে মায়ানমার। চোখের সামনে হাসপাতাল এবং বহুতল গুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গিয়েছিল। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ মায়ানমার। এরপর ছটি আফটারশক। যাতে কেঁপে উঠেছে মায়ানমারের রাজধানী ব্যাঙ্কক,
দিল্লি, মেঘালয়, কলকাতা। প্রাকৃতিক বিপর্যয়ের বলি এখনও পর্যন্ত ১০০০ জন।
আমেরিকার এজেন্সি জানিয়েছে, যে দুর্ঘটনায় এক হাজার মৃত্যুর আশঙ্কা। এ ছাড়াও হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে রয়েছে। রক্তের হাহাকার হাসপাতাল গুলিতে। এর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে হাসপাতাল, ব্রিজ, বহুতল এবং ফাঁটল ধরছে রাস্তাগুলিতে। এমত অবস্থায় বন্ধ রাখা হয়েছে রেল ও বিমান পরিষেবা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মায়ানমার ও ব্যাঙ্ককরের বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ত্রাণ পাঠাল ভারত।
আরও পড়ুন – বিধ্বংসী ভূমিকম্প মায়ানমারে, সাহায্যের আশ্বাস মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে আগেই শোক প্রকাশ করে বার্তা দিয়েছিলেন যে, বিপর্যস্ত মায়ানমারে সবরকমের সাহায্য করবে ভারত। প্রধানমন্ত্রী মোদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দায়িত্ব দিয়েছিলেন বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই মত বিদেশমন্ত্রী ইতিমধ্যে মায়ানমার ও ব্যাঙ্কক-এ ত্রাণ সামগ্রী পাঠানোর কথা ঘোষণা করেছেন।
বিপর্যস্ত মায়ানমারে ১৫ টন ত্রাণ পাঠাচ্ছে ভারত। ইতিমধ্যে বায়ুসেনার একটি সি-১৩০ এয়ারক্র্যাফ্ট হিন্ডন এয়ার ফোর্স স্টেশন ১৫ টন ট্রেন নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ওয়াটার পিউরিফায়ার মেশিন, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট, তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু-ইট মিল,। এছাড়াও প্যারাসিট এমল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, ইউরিন ব্যাগ গ্লাভস এবং তুলো।
আরও পড়ুন – বিমানে অশ্লীলতা! প্রকাশ্যে হস্তমৈথুন, আতঙ্কে আসন বদল দুই যাত্রীর
