সপ্তাহের মাঝেই স্বস্তি! ভালো খবর শোনাল হাওয়া অফিস
Connect with us

আবহাওয়া

সপ্তাহের মাঝেই স্বস্তি! ভালো খবর শোনাল হাওয়া অফিস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্চ মাসের শুরুতে গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। ঘর থেকে বাইরে বেরোলে নাজেহাল অবস্থা সকলের। তবে ২০২৫-এর শুরুতে শীত খানিকটা থাকলেও, ফেব্রুয়ারি মাস থেকে টানা গরম। সূর্যের এমন দাপট দেখে মনে হচ্ছে চৈত্র মাসের গরম। তবে উত্তরবঙ্গে একদিকে যেমন জাকিয়ে গরম আর দক্ষিণবঙ্গে জাকিয়ে বৃষ্টি বেশ কিছুদিন আগে।

বেশ কিছুদিন আগে কলকাতা সহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হয় গিয়েছে এক পশলা। এমনকি খড়্গপুরে শিলাবৃষ্টি হয়েছে। যার ফলে খানিকটা হলেও স্বস্তিতে ছিলেন দক্ষিণবঙ্গবাসী। তবে তাও যেন রেহাই নেই। কিছুক্ষনের বৃষ্টি হলেও , আবহাওয়া একেবারে সেরকমই রয়ে গিয়েছে। এই গরমে টাকা দায় হয় গিয়েছে সাধারণের।

মার্চের শুরুতেই রোদের ওষ্ঠাগত প্রাণ। ঘরে ঘরে চলছে ফ্যান। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। চলতি সপ্তাহের মাঝে নাকি কিছুটা হলেও কমবে তাপমাত্রা। যদিও সপ্তাহান্তে ফের বাড়বে পারদ। কলকাতায় ৩৩ ডিগ্রি এবং জেলায় জেলায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রির ঘরেও পৌঁছতে পারে তাপমাত্রার পারদ