রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো! ভাইরাল ভিডিও
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো! ভাইরাল ভিডিও

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হঠাৎই টর্নেডোর আগমন! এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, কোথা থেকে এল এই টর্নেডো? মূলত, টর্নেডো হল ভয়ঙ্কর এক ঝড়। যার দাপট ও প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বহু এলাকা। কিন্তু, এদিনের এই টর্নেডোয় কোনো কিছুই হল না? বরাত জোরে বেঁচে গেলেন পড়ুয়ারা! কি জানতে পারা যাচ্ছে! ঠিক কি ঘটেছে? সত্যিই কি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো হয়েছে? নাকি পুরো ভিডিওটিই সাজানো?

হঠাৎই বিপদের মুখে পড়ল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। হঠাৎই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ টর্নেডো। বরাতজোরে বাঁচলেন পড়ুয়ারা। বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিওটিও কেউ দূর থেকে করতে সক্ষম হন এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। জানা যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই ঘটনা। তাপমাত্রা ও নিম্নচাপের কারণেই এই টর্নেডো সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন – আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু বঙ্গে! ভাসতে পারে এই জেলাগুলি

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা, অঙ্ক বিভাগ এবং হোস্টেল-সংলগ্ন মাঠে বিশালাকার এই টর্নেডোটি আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, টর্নেডোটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে প্রায় কয়েক মিনিট ধরে ঘূর্ণায়মান অবস্থায় ছিল। তবে তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেসময় পরীক্ষা চলছিল। তাই বেশিরভাগ পড়ুয়াই ছিলেন ক্লাসরুমে। সেই কারণে কোনো প্রাণহানি তো হয়ইনি, ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।

Advertisement
ads

তবে এদিন আচমকাই রায়গঞ্জ শহরের বুকে খোদ বিশ্ববিদ্যালয়ের মাঠে টর্নেডো আছড়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্যাম্পাসের কর্মচারী সহ এবং আশেপাশের বাসিন্দারাও। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানোয় হয়েছে, যদি কোনো পড়ুয়া মাঠে থাকতেন, তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারতো। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহ্বানও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

আরও পড়ুন – চড়া রোদে ভরসা এখন কালবৈশাখী? জানাল হাওয়া অফিস