করোনা রোধে লকডাউনেও ধর্না, শিলিগুড়িতে আটক বিজেপির তিন বিধায়ক
Connect with us

জেলার খবর

করোনা রোধে লকডাউনেও ধর্না, শিলিগুড়িতে আটক বিজেপির তিন বিধায়ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ মে :  করোনা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ রাজ্য। আর এই অভিযোগ তুলে রবিবার সকালে শিলিগুড়ির হাশমিচকে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৩ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায়৷ অবস্থানে বসে রীতিমতো স্লোগান দেন তারা।

তাঁদের অভিযোগ, হাসাপাতালে বেড নেই। অক্সিজেন নেই। অ্যাম্বুলেন্স থেকে হাসপাতাল সব ক্ষেত্রেই কালোবাজারির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসন চালানো হচ্ছে। এই অভিযোগে তাঁরা অবস্থানে বসেন। শঙ্কর ঘোষের দাবি, গত বছর প্রশাসক বোর্ডে ছিলেন তিনি। তাই করোনা মোকাবিলা অনেক সহজ ছিল। তাঁর অভিযোগ, এবছর প্রশাসন বলে কিছু নেই। এরপর পুলিশ এসে তাঁদের উঠে যেতে বললেও তাঁরা রাজি হননি। পরে দীর্ঘ বচসার পর তাঁদের আটক করে পুলিশ। লকডাউনের মধ্যে যেখানে দুঃস্থ মানুষদের সাহায্য করার কথা জনপ্রতিনিধিদের, সেখানে তারা তা না করে ধর্নায় কি করে বসলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল৷ এমনকি মহামারি আইন ভঙ্গে বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে শাসক দল৷