‘মিস ওয়ার্ল্ড’-এর পা ধুয়ে দিলেন মহিলারা, ভিডিও ঘিরে তেলঙ্গানায় রাজনৈতিক আগুন
Connect with us

সোশ্যাল মিডিয়া

‘মিস ওয়ার্ল্ড’-এর পা ধুয়ে দিলেন মহিলারা, ভিডিও ঘিরে তেলঙ্গানায় রাজনৈতিক আগুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঐতিহ্যের নামে অপমান? এই প্রশ্ন ঘিরেই তীব্র বিতর্কে জড়াল তেলঙ্গানার কংগ্রেস সরকার। রামাপ্পা মন্দিরে (Ramappa Temple) পা ধুয়ে প্রবেশ করার আগে ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World) প্রতিযোগীদের সাহায্য করতে দেখা যায় স্থানীয় কিছু মহিলাকে। সেই দৃশ্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল তোলপাড়।

বিরোধীদের অভিযোগ, এ ঘটনা আসলে ভারতীয় মহিলাদের মর্যাদায় আঘাত। এই ঘটনার মাধ্যমে কংগ্রেস সরকার একদিকে যেমন ঔপনিবেশিক মানসিকতার পুনরাবৃত্তি করেছে, তেমনই তেলঙ্গানার আত্মসম্মানেও চূড়ান্ত অবমাননা করেছে।

কী ঘটেছিল?

তেলেঙ্গানা পর্যটন দফতরের (Telangana Tourism) তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাজ্যের মুলুগু (Mulugu) জেলার ঐতিহাসিক রামাপ্পা মন্দিরে গিয়েছিলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। তাঁরা ঐতিহ্য বজায় রেখে শাড়ি পরেছিলেন। মন্দিরে প্রবেশের আগে প্রতিযোগীরা পা ধোওয়ার সময়, তাঁদের পাশে ছিলেন কয়েকজন স্থানীয় মহিলা স্বেচ্ছাসেবক। ভিডিওয় দেখা যায়, ওই মহিলারা তোয়ালে দিয়ে বিদেশি প্রতিযোগীদের ভেজা পা মুছিয়ে দিচ্ছেন।

মিস ওয়ার্ল্ড সংস্থার ব্যাখ্যা

এই প্রসঙ্গে এক বিবৃতিতে ‘মিস ওয়ার্ল্ড’ সংস্থার তরফে বলা হয়, “মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে শারীরিক ও আধ্যাত্মিকভাবে শুদ্ধ হওয়ার এটি একটি প্রথাগত পদ্ধতি। স্থানীয় সংস্কার ও আচারকে সম্মান জানিয়ে এই রীতি অনুসরণ করা হয়েছে।”

 

View this post on Instagram

 

Advertisement
ads ads

A post shared by Miss World (@missworld)

বিরোধীদের তোপ

তবে এই ব্যাখায় সন্তুষ্ট নয় বিরোধীরা। ভারত রাষ্ট্র সমিতি (BRS) ও বিজেপি (BJP) সরাসরি কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘মহিলাদের অসম্মানের’ অভিযোগ এনেছে।

BRS-এর বর্ষীয়ান মহিলা নেত্রীরা—সাবিত্রী ইন্দ্রা রেড্ডি (Sabitha Indra Reddy), সত্যবতী রাঠোর (Satyavati Rathod), সুনীতা লক্ষ্মী রেড্ডি (Sunitha Lakshmi Reddy) এবং কোভা লক্ষ্মী (Kova Lakshmi)—এক খোলা চিঠিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)-কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement
ads ads

তাঁদের অভিযোগ, “দলিত ও অনগ্রসর শ্রেণির মহিলাদের এই ধরনের সেবামূলক কাজে নিযুক্ত করা অপমানজনক। এই ঘটনার মাধ্যমে তেলঙ্গানার আত্মসম্মান ও রাজ্য আন্দোলনের আদর্শের উপর আঘাত হেনেছে কংগ্রেস।”

বিজেপির প্রতিক্রিয়া

তেলঙ্গানা বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy) এ ঘটনাকে ‘ঔপনিবেশিক যুগের দাসত্বের মানসিকতা’ বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, “মহিলাদের দিয়ে এই কাজ করানো নিন্দনীয়। এ ঘটনা রামাপ্পা মন্দিরের পবিত্রতা ও সমাজের মূল্যবোধকে আঘাত করেছে।”

তাঁর আরও দাবি, কংগ্রেস সরকার রাজ্যের নারী উন্নয়ন খাতে খরচ না করে আন্তর্জাতিক গ্ল্যামার শো-এর জন্য ২০০ কোটি টাকা খরচ করছে, যা জনমানসে ক্ষোভের সৃষ্টি করেছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সোনিয়া গান্ধীর কাছ থেকে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবিও জানিয়েছেন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads