রাজ্যের খবর
ডেলিভারি বয় ও সঙ্গীর কুকীর্তি, ধর্ষণের অভিযোগে শ্রীঘরে দুই অভিযুক্ত
নিউজ ডেস্ক , ২২ ফেব্রুয়ারি : সামগ্রী ডেলিভারি দেওয়ার পর ফিডব্যাক দেওয়ার নামে বাড়ির গৃহিণীদের থেকে ফোন নম্বর হাতিয়ে নিত হুগলির চুঁচুড়ার ই-কমার্স সাইটের এক ডেলিভারি বয়। নম্বর জোগাড় করার পর রাতে দীর্ঘক্ষণ চলত ফোনে আলাপ।
এমনকি বিভিন্ন সময় তাদের ভিডিও করে নানা মুহূর্তের ছবি রেকর্ড করে রাখত অভিযুক্ত। তারপর কোনও একদিন ব্ল্যাকমেইল করে ভয় দেখিয়ে ওই যুবক ধর্ষণ করত বলে অভিযোগ৷ হুগলির চুঁচুড়ায় এমনই এক অভিযোগ পেয়ে ই-কমার্স সাইটের ডেলিভারি বয় ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে ধৃত মূল অভিযুক্তের নাম বিশাল বর্মা। অপর অভিযুক্ত ধৃত সুমন মণ্ডল পেশায় রং মিস্ত্রি। দু’জনকেই তাঁদের ব্যান্ডেলের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি চুঁচুড়ার এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাদের বিরুদ্ধে। ওই গৃহবধূর দাবি, মাস দুই আগে ই কমার্স সাইট থেকে কেনা সামগ্রী তাঁর বাড়িতে ডেলিভারি দেন বিশাল বর্মা। ডেলিভারি দেওয়ার সময় বধূর মোবাইল নম্বর নিয়ে নেন ওই যুবক। এরপরই ফোনে বন্ধুত্ব জমান বিশাল। কয়েক দিন আগে বিশালের বাড়িতে গেলে তাঁকে সে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই বধূর। এনিয়ে ধৃতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
