১৫ দিন পর খুলল খুচরো দোকান, স্বস্তিতে ব্যবসায়ীরা
Connect with us

দক্ষিণ দিনাজপুর

১৫ দিন পর খুলল খুচরো দোকান, স্বস্তিতে ব্যবসায়ীরা

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট, ০১ জুন : করোনা সংক্রমণে রাশ টানতে গত ১৬ ই মে থেকে রাজ্যে শুরু হয়েছিল কড়া লকডাউন। ১৫ দিন পর ফের লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য। তবে প্রথম লকডাউনে বন্ধ ছিল খুচরো ব্যবসায়ীদের দোকান। ফলে চরম সমস্যায় পড়ছিলেন তারা।

পরিবার পরিজন নিয়ে কি করে চলবেন তা কূল-কিনারা খুঁজে পাচ্ছিলেন না তারা৷ তবে এবারে ১৫ দিনের দ্বিতীয় দফার লকডাউনে কিছুটা ছাড় দেওয়া হল খুচরো ব্যবসায়ীদের। তিন ঘন্টা করতে পারবেন ব্যবসা। নিয়ম শিথিল করায় খুশি বিক্রেতা থেকে ক্রেতা সকলেই। মঙ্গলবার থেকে বালুরঘাটের খুচরো ব্যবসায়ীরা দুপুর ১২ টা বাজতেই দোকান খুলতে শুরু করে। এতদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত শুধুমাত্র মুদি, সবজি, বাজার ও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে ছাড় ছিল। বেশকিছুদিন পর এদিন বালুরঘাটের বিভিন্ন এলাকার দোকানপাট খোলে। পাশাপাশি চা পান-সিগারেটের দোকানও খোলা হয়। খুচরা ব্যবসায়ীদের বারোটা থেকে তিনটে পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে৷ ব্যবসায়ীরা জানান, গত ১৫ দিন দোকান বন্ধ রাখার নির্দেশ থাকায় চরম আর্থিক সঙ্কটে ভুগছিলেন তারা৷ তবে এবার সরকারি এই নির্দেশের ফলে কিছুটা হলেও আর্থিক সুরহা হবে তাদের।