বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত এক কিশোরী সহ তিন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত এক কিশোরী সহ তিন

Dipa Chakraborty

Published

on

বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন

আরসিটিভি সংবাদ :  গ্যাস সিলিন্ডারে আগুন লাগায় শরীর ঝলসে গেল চার জনের। জখমদের মধ্যে রয়েছে সিলিন্ডার সরবরাহকারী ভ্যাচালকলক ও এক অষ্টম শ্রেণীতে পাঠরতা কিশোরীও।

ঘটনাটি ঘটেছে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায়। ভাগ্যক্রমে গ্যাস সিলিন্ডার ফাটে নি৷ যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেছে৷ এদিন সকালে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার রণজিৎ সাহার বাড়িতে ভ্যানচালক গ্যাস সিলিন্ডার সরবরাহ করছিলেন।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত পরীক্ষার্থীর বাড়িতে জেলা প্রশাসনের আধিকারিকরা

রান্না ঘরে গ্যাস সিলিন্ডারটি দিয়ে সেটির রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে ওভেন আচমকা আগুন ধরে যায়। তাতেই দেখা দেয় বিপত্তি। ঘটনাস্থলে দুই নাবালক ও ভ্যানচালক সহ ৪ জন জখম হন। ভ্যানচালক অমর কর্মকার গুরুতর জখম হয়েছেন। চারজনকেই বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement
ads
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *