প্রয়াত হলেন কুশমণ্ডি বিধানসভার ৭ বারের বিধায়ক নর্মদা রায়, শোকের ছায়া এলাকায়
Connect with us

দক্ষিণ দিনাজপুর

প্রয়াত হলেন কুশমণ্ডি বিধানসভার ৭ বারের বিধায়ক নর্মদা রায়, শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট , ০২ জুন : কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক ও আর এস পির নেতা নর্মদা রায়। কিছুদিন আগে নর্মদা রায় ও তার স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়ে বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দিন চারেক আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরপর নর্মদা রায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শারীরে নানা গুরুতর অসুস্থতা দেখা দেয়। ফলে প্রাক্তন বিধায়ককে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল বিগত তিনদিন ধরে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় জীবন যুদ্ধে হেরে গেলেন দীর্ঘদিনের এই বাম বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দক্ষিণ দিনাজপুর জেলা বরাবরই আর এস পির দুর্গ বলে পরিচিত ছিল। বাম আমলে ১৯৮৭ সাল থেকে কুশমণ্ডি বিধানসভা আসনে টানা জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়ে আসছিলেন বর্ষীয়ান এক বাম নেতা। ১৯৮৭ সাল থেকে ২০২১ পর্যন্ত কুশমণ্ডির বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু তৃণমূল প্রার্থী রেখা রায়ের কাছে পরাজিত হন সাত বারের বিধায়ক। প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুশমন্ডি ব্লক জুড়ে। বুধবার মৃত নির্মদা রায়ের দেহ নিয়ে আসা হয় ব্লকের আরএসপি পার্টি অফিসে। সেখানে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান আরএসপির নেতা কর্মীরা। পরে কুশমন্ডি ব্লক জুড়ে প্রাক্তন বিধায়কের মৃতদেহ নিয়ে মিছিল করা হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজের বাড়িতে। শেষে তার গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।