দক্ষিণ দিনাজপুর
নদী থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ৩০ মে : নদীতে ভেসে আসা এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাঁটাবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।
রবিবার সকালে পুনর্ভবা নদীতে মৃতদেহটি দেখতে পায় বিএসএফ । বিএসএফের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশের অনুমান, দেহটি বাংলাদেশ থেকে নদীতে ভেসে এসেছে এদেশে । এবিষয়ে এলাকার কর্তব্যরত বিএসএফ দেহটি সনাক্তের জন্য বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) কে জানায় । কিন্তু বিজিবি দেহটি সনাক্ত করতে না পারায় পরে দেহটি নিতে অস্বীকার করে। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে । গঙ্গারামপুর থানার আই সি পূর্নেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি বাংলাদেশ থেকে ভেসে এসেছে বলে সন্দেহ হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশকে জানানো হয় । কিন্তু তাদের তরফে মৃত ব্যক্তিকে সনাক্তকরণ না হওয়ায় তারা দেহ নিতে অস্বীকার করে৷ পরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেটি সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট দিন পর্যন্ত মর্গে সংরক্ষিত করা থাকবে।
