পাওনা টাকা চাওয়া নিয়ে মারধোরে আক্রান্ত এক ব্যক্তি, ঘটনাকে ঘিরে তরজার সূত্রপাত তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বিরুদ্ধে
Connect with us

রাজনীতি

পাওনা টাকা চাওয়া নিয়ে মারধোরে আক্রান্ত এক ব্যক্তি, ঘটনাকে ঘিরে তরজার সূত্রপাত তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ২১ জানুয়ারী : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠলো কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হরিশচন্দ্রপুর থানা এলাকার রাড়িয়াল গ্রামে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম মহম্মদ বেলাল। বুধবার এলাকার বাসিন্দা রাসেদ আলীর কাছে পাওনা টাকা আনতে যায় মহম্মদ বেলাল। এনিয়ে তাদের মধ্যে বচসা বেধে যায়।

এরপরেই বৃ্হস্পতিবার সকালে পাওনা টাকা নিয়ে ফেরার পথে তার উপর লোহার রড, বাঁশ নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা।তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও মারধোর করা হয়।ঘটনায় আহত দুজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলেও মহম্মদ বেলালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।আক্রান্ত মহম্মদ বেলালের দাদা সাঞ্জুল আলম জানিয়েছে, বুধবারভপাওনা টাকা চাইতে গিয়ে বিবাদের শুরু হয়। স্থানীয় লোকের মধ্যস্থতায় ঝামেলা মিটে গেলেও বৃ্হস্পতিবার সকালে তারা ভাইয়ের উপর আক্রমণ করে। ভাইয়ের কাছে লাখখানেক টাকা এবং তার স্ত্রীর দেড় ভরি সোনার হার ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।এই ঘটনায় রাসেদ আলী, বাসেদ আলী, সামজেদ আলী, সাগর আলী, শাহনওয়াজ আলী সহ ৫জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। তবে অভিযুক্তরা সকলেই কংগ্রেস কর্মী বলে দাবী আক্রান্তের পরিবারের। তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস কংগ্রসকে কটাক্ষ করে বলেছেন, ভোটের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যেই কংগ্রেস কর্মীরা এই সমস্ত কাজ করছে। দলের কর্মীরা টাকা পেত, সেটা চাইতে গিয়ে তাকে মারধর করা হয়েছে। পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্তের জন্য আর্জি জানানো হবে।যদিও এই ঘটনা পারস্পরিক বিবাদ বলে দাবী কংগ্রেসের ব্লক সভাপতি বিমানবিহারী বসাকের। এছাড়াও তৃণমূল কংগ্রেসের তোলাবাজি, এবং আম্ফান দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি।