মন্ত্রীত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ইস্তফা পাঠালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে
Connect with us

রাজ্যের খবর

মন্ত্রীত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ইস্তফা পাঠালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ জানুয়ারী : বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে বেসুরো ছিলেন সদ্য মন্ত্রিত্ব ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের সাথে ক্রমশঃ দূরত্ব তৈরি হচ্ছিল তাঁর। ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য রাজ্য নেতৃত্ব।

কিন্তু তাঁর মানভঞ্জনের ক্ষেত্রে ব্যর্থ হয় তাঁরা। অবশেষে বিধানসভা ভোটের মুখে শুভেন্দু অধিকারীর পর রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। শুক্রবার রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো জানা যায়নি স্পষ্টভাবে। রাজনৈতিক মহলের অনুমান শিগগিরই এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন তিনি। রাজীববাবু বিজেপিতে যোগ দেবেন নাকি অন্য কোন পথ নেবেন তা নিয়ে চলছে জল্পনা।

Continue Reading
Advertisement