স্কুলমাঠ দখল মুক্ত করতে অবশেষে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের, সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের
Connect with us

মালদা

স্কুলমাঠ দখল মুক্ত করতে অবশেষে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের, সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা ,চাঁচল , ১৮ জানুয়ারী : চাঁচলের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের মাঠ দখল বন্ধ করতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলো স্কুল কতৃপক্ষ। এদিন এই ভিত্তি প্রস্তর নির্মাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার, মহকুমাশাসক সঞ্জয় পাল, বিডিও সমিরন ভট্টাচার্য, প্রধান শিক্ষক আশরাফুল হক সহ অন্যান্যরা।

উল্লেখ্য স্কুলেরভখেলার মাঠ কিছু দিন আগে প্রায় দখল করে নিয়েছিলেন এলাকার ঠিকাদারেরা। মাঠের এক দিকে জমা করা হচ্ছিল নির্মাণ সামগ্রী। এবং অন্য অংশের দখল নিয়ে তৈরি হয়েছিল অস্থায়ী অটো-টোটো স্ট্যান্ড। স্কুলের তরফে বারংবার প্রশাসনকে জানিয়েও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় মাঠে খেলাধূলো কিংবা প্রাতঃভ্রমণ করতে এসে সমস্যায় পড়ছিলেন স্থানীয়রা। যেকারণে ক্ষোভের সঞ্চার হয়েছিল জনমানসে। এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন।মাঠের দখলদারদের সরিয়ে মাঠটি খালি করতে উদ্যোগ নেয় মহকুমা প্রশাসন কতৃপক্ষ। এবিষয়ে স্কুলের প্রধানশিক্ষক আশরাফুল হক জানিয়েছেন, মাঠটির সীমানা প্রাচীর না থাকায় তা ধীরে ধীরে এলাকার বিভিন্ন নির্মাণ সংস্থার দখলে চলে যাচ্ছিল। মাঠটি জুড়ে নানা সামগ্রী পড়ে থাকায় অসুবিধেয় পড়ছিল স্কুল পড়ুয়া ও স্থানীয়রা। প্রশাসনকে জানিয়েও কোন পদক্ষেপ না নেওয়ায় সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেইমত জেলা,মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতি এই কাজের সুচনা করা হয় এদিন। অন্যদিকে এদিন চাঁচলে সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিষয়টি জানতে পেরে স্কুলে এসে নিজে হাতে ইট গেঁথে এই মাঠের সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করেন জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল।ব্যাপারে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, স্কুলের পক্ষ থেকে গত দুই বছর ধরে এই মাঠ ঘেরাও এর আবেদন করা হচ্ছিল। অবশেষে সেই মাঠ ঘেরাওয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ মাঠটিতে সীমানা প্রাচীর নির্মাণে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানান গৌরবাবু।

Continue Reading
Advertisement