দুর্ঘটনা
স্নান করতে গিয়ে বিপত্তি, গিজারের বিষাক্ত গ্যাসে প্রাণ হারাল ১৫ বছরের কিশোরীর
ডিজিটাল ডেস্কঃ স্নান (Bath) করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গিজার (Geyser) থেকে গ্যাস (Gas) লিক করে দমবন্ধ হয়ে মৃত্যু হল ১৫ বছরের এক নাবালিকার। করুণ এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) মুম্বইয়ের বরিভলি (Borivali West) এলাকায়। মৃত কিশোরীর নাম হর্ষিতা অমিত মালেকর (Harshita Amit Malekar)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই হর্ষিতা সকালে বাথরুমে স্নান করতে যায়। সে সময় গিজার চালানোর পর অজান্তেই সেটি থেকে গ্যাস লিক হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাথরুমে জ্ঞান হারিয়ে পড়ে যায় সে।
পরিবারের সদস্যরা বারবার দরজা ধাক্কা দিয়েও কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন। দেখা যায়, হর্ষিতা অচৈতন্য অবস্থায় (Unconscious) মেঝেতে পড়ে রয়েছে এবং গোটা ফ্ল্যাট (Flat) জলমগ্ন হয়ে আছে।
তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের (Doctors) মতে, তার দেহে বিপজ্জনক মাত্রায় কার্বন ডাই-অক্সাইড (Carbon Dioxide) জমে গিয়েছিল। এতে তার দেহের সমস্ত অঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করে।
হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হয় হর্ষিতার। এই ঘটনায় বরিভলি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, গিজার ব্যবহার করার সময় ঘরের পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে এমন ঘটনা যে কোনও সময় ঘটতে পারে।


